Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আলোর মাঝে আঁধার শুধু একটি ঘরে

আরিফুল ইসলাম সাগর, বাউফল (পটুয়াখালী)
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩৪
আলোর মাঝে আঁধার শুধু একটি ঘরে

সাত বছর আগে ঘর নির্মাণ করলেও পাননি বিদ্যুৎ-সংযোগ। ছবি: আগামীর সময়

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি। আলোকিত হয়ে ওঠে পুরো মহল্লা। কিন্তু সেই আলোর মাঝেই অন্ধকারে ডুবে থাকে টিনের ছোট একটি ঘর। ইলিয়াস হাওলাদার সাত বছর আগে ঘরটি তুলে বসবাস করলেও এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো।

পরিবারটির সদস্য পাঁচজন। ইলিয়াস পেশায় রিকশাচালক। তার স্ত্রী সানিয়া বেগম, ছয় বছর বয়সী ছেলে আব্দুল্লাহ, সাত মাসের শিশু হযরত বেলাল এবং বাকপ্রতিবন্ধী মা খাদিজা বেগমকে নিয়ে তার সংসার।

পরিবারের সদস্যদের ভাষ্য, খাদিজা বেগমের স্বামী মজিদ হাওলাদার মারা যান ২০২১ সালে। স্বামীর মৃত্যুর আগে সংসার চালাতে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইতেন। এখন সংসারের পুরো দায়িত্ব ইলিয়াসের কাঁধে।

প্রথম শ্রেণিতে পড়া আব্দুল্লাহকে সন্ধ্যার পর মোমবাতি, টর্চ কিংবা মোবাইল ফোনের ক্ষীণ আলোয় পড়তে বসতে হয়। গরমের রাতে একটি বৈদ্যুতিক পাখাও চালানো সম্ভব হয় না। সাত মাস বয়সী শিশুটিও প্রচণ্ড গরমে অস্বস্তিতে থাকে। মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য প্রতিবারই যেতে হয় অন্যের বাড়িতে।

ইলিয়াসের ভাষায়, রাত নামলে তাদের পরিবারের কষ্ট যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। সাত বছর আগে ঘর নির্মাণ করলেও পাননি বিদ্যুৎ-সংযোগ।

‘আমি রিকশা চালিয়ে কোনোরকমে চালাই সংসার। এত টাকা দিয়ে কারেন্ট আনমু সে সামর্থ্য নেই আমার। বিদ্যুৎ অফিসে গেলে কেউ ১০ হাজার, কেউ ২০ হাজার, আবার কেউ দাবি করেন ৩০ হাজার টাকা। এই টাকা দেওয়ার সক্ষমতা নেই আমার’— ক্ষোভের সঙ্গে বললেন তিনি।

তাদের ঘরটিও জরাজীর্ণ। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। দুই শিশুকে নিয়ে প্রতিদিন অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে— জানালেন ইলিয়াসের স্ত্রী সানিয়া বেগম।

‘আলো না থাকায় বড় ছেলেটা পড়তে পারে না ঠিকমতো। গরমে পারে না ঘুমাতে। সবার ঘরে কারেন্ট আছে, শুধু আমাদের ঘরটাই অন্ধকার’— আক্ষেপ করেন তিনি।

তার ভাষায়, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি।

বিষয়টি জানা ছিল না বললেন বাউফল কালিশুরী বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান। তিনি বললেন, ‘ভুক্তভোগী কখনো আসেননি আমার কাছে।’ তবে তাকে রবিবার অফিসে আসতে বলেছেন এই কর্মকর্তা। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বাউফলসূর্যমণি ইউনিয়নবিদ্যুত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব