Agamir Somoy E-Paper
রবিবার, ২৮ জুন, ২০২৬
আগামীর সময়
গাছ থেকে পেরেক তোলেন ওয়াহিদ
রবিবার, ২৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

১০টা-৫টা চাকরি সামলে সময় বের করা কঠিন

মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৪
১০টা-৫টা চাকরি সামলে সময় বের করা কঠিন

জনপ্রিয় অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান

শিশুশিল্পী হিসেবে শুরু। সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টিভি নাটকের পরিচিত মুখ হিসেবে। সাদনিমা বিনতে নোমানের গল্প শুনেছেন মীর রাকিব হাসান

শুনলাম আপনি অসুস্থ ছিলেন। কী হয়েছিল?

বেশ কিছুদিন জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগেছি। এর মধ্যেই আবার বাসায় সিঁড়ি থেকে পড়ে পাঁজরে প্রচণ্ড ব্যথা পাই। এরপর ডাক্তার বেড রেস্টে থাকার পরামর্শ দেন। ঝাঁকুনি লাগে এমন কাজ ও ভারী কিছু তোলা একদম নিষেধ।

সময় কীভাবে কাটছে?

বাসাতেই আছি। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও নেটফ্লিক্স, আমাজন প্রাইমে নানা কনটেন্ট দেখছি। বন্ধুদের কাছ থেকে কিছু বই এনেছি, সেগুলো পড়ছি। পাশাপাশি নতুন কিছু স্ক্রিপ্টও।

কী ধরনের স্ক্রিপ্ট পাচ্ছেন?

খুব ভিন্নধর্মী কিছু না। বেশিরভাগই রোমান্টিক-কমেডি ঘরানার। আমি চাই আত্মজীবনীমূলক বা থ্রিলার-সাসপেন্স ধরনের গল্পে কাজ করতে। এমন স্ক্রিপ্ট পেলে খুবই খুশি হব।

কিন্তু রোমান্টিক নাটকই তো আপনাকে পরিচিত করে তুলল…

হ্যাঁ তা বলা যায়। এই যেমন ঈদের কয়েকটি নাটক থেকে ভালো সাড়া পেয়েছি। সবই রোমান্টিক। দর্শকদের ভালোবাসা সত্যিই অনুপ্রেরণা দেয়। কিন্তু নিজেকে কোনো টাইপ কাস্টে আটকে রাখতে চাই না। সব ধরনের গল্পেই নিজেকে ঝালাই করতে চাই।

সে রকম গল্প আসেনি?

বেশ কিছু গ্রামীণ চরিত্রে কাজ করেছি, খুব ভালো লেগেছে। বিশেষ করে ‘জলকুড়ি’ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। বরিশালের গ্রামের সংস্কৃতির সঙ্গে আমি খুব বেশি পরিচিত ছিলাম না। বরিশালের আঞ্চলিক ভাষাও বলতে হয়েছে। সব মিলিয়ে কঠিন ছিল; কিন্তু শেষ পর্যন্ত ভালো ফল পেয়েছি। এরপর থেকে গ্রামীণ চরিত্রে কাজ করার আত্মবিশ্বাস বেড়েছে।

খায়রুল বাসারের সঙ্গে আপনার জুটি জমে উঠেছে। কেমন অভিজ্ঞতা?

আমার অভিনয় যাত্রার শুরুটা মূলত তার সঙ্গেই। রোজার ঈদ ও কোরবানির ঈদ মিলিয়ে যখন আমাদের কাজগুলো প্রচারিত হলো, তখন দেখলাম দর্শক আমাদের জুটিকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করছেন। আশা করছি সামনে আরও কাজ হবে।

অভিনয়ের পাশাপাশি চাকরিও করছেন। দুটি একসঙ্গে সামলানো কতটা কঠিন?

একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছি। দুটো একসঙ্গে সামলানো খুবই কঠিন। এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। ১০টা-৫টা অফিস। মিটিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্টসহ অনেক দায়িত্ব থাকে। ফলে সময় বের করা কঠিন হয়ে যায়। জানি না কতদিন পারব। কাজের ব্যস্ততা বাড়লে হয়তো চাকরি ছাড়তে হবে।

পরিবার থেকে কতটা সমর্থন পান?

আমার বয়স তখন সাত তখন থেকেই আমি মিডিয়ায়। বাসার সামনে হাফ স্টপ ডাউনের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং চলছিল। শুটিংয়ের ফাঁকে একজন বললেন, তুমি কাজ করবে নাকি? পরে উনি আমার সঙ্গে বাসায় এসেছিলেন। মা-বাবার সঙ্গে কথা বলে যান, ওনারা রাজি হন। দেড় মাসের ব্যবধানে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ পাই। এরপর অনেক বিজ্ঞাপনের মডেল হয়েছি। বাবা-মা সর্বক্ষণ পাশে ছিল বলেই সম্ভব হয়েছে।

সামনে নতুন কোনো পরিকল্পনা আছে?

জুলাইয়ের শুরুতে এক-দুটি কাজ শুরু হতে পারে। আগস্টে বেশ কিছু কাজের বিষয়ে আলোচনা চলছে। আশা করছি ভালো কিছু হবে।

অভিনয় ও চাকরির বাইরে আর কিছু করার ইচ্ছা আছে?

ছোটবেলা থেকে আমি নৃত্যচর্চা করতাম। পড়াশোনার চাপে একসময় চর্চা বন্ধ হয়ে যায়। সময় পেলে আবার নাচে ফিরতে চাই। এটা আমার অনেক দিনের ইচ্ছা।

সাদনিমা বিনতে নোমানটিভি নাটকরঙিন সময়
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৮ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    পানামা
    ০
    ইংল্যান্ড
    ০
    ২৮ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ক্রোয়েশিয়া
    ০
    ঘানা
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৫:৩০ টা
    কলম্বিয়া
    ০
    পর্তুগাল
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৫:৩০ টা
    কঙ্গো
    ০
    উজবেকিস্তান
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    আলজেরিয়া
    ০
    অস্ট্রিয়া
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    জর্ডান
    ০
    আর্জেন্টিনা
    ০
    advertisement
    advertisement
    ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

    ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

    ২৮ জুন ২০২৬, ০০:৩০

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

    ২৮ জুন ২০২৬, ০১:০৯

    ইভির সম্ভাবনার পেছনে চ্যালেঞ্জ অনেক

    ইভির সম্ভাবনার পেছনে চ্যালেঞ্জ অনেক

    ২৮ জুন ২০২৬, ০১:৩০

    ৩৩ প্রজাতির ফল নিয়ে বিপিসি ফ্রুট সিম্ফনি ফিয়েস্তা

    ৩৩ প্রজাতির ফল নিয়ে বিপিসি ফ্রুট সিম্ফনি ফিয়েস্তা

    ২৮ জুন ২০২৬, ০১:০০

    সাজিদের পর এবার মহিষের প্রাণহানি

    সাজিদের পর এবার মহিষের প্রাণহানি

    ২৮ জুন ২০২৬, ০১:৪৩

    প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি

    প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি

    ২৮ জুন ২০২৬, ০১:২৯

    কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আরও দুজন গ্রেপ্তার

    কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আরও দুজন গ্রেপ্তার

    ২৮ জুন ২০২৬, ০২:১৫

    ১০টা-৫টা চাকরি সামলে সময় বের করা কঠিন

    ১০টা-৫টা চাকরি সামলে সময় বের করা কঠিন

    ২৮ জুন ২০২৬, ০২:০৪

    রবীন্দ্রনাথকে নিবেদন করে ‘এসেছে রবির কর’

    রবীন্দ্রনাথকে নিবেদন করে ‘এসেছে রবির কর’

    ২৮ জুন ২০২৬, ০১:১৬

    ইইউতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পেছাল বাংলাদেশ

    ইইউতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পেছাল বাংলাদেশ

    ২৮ জুন ২০২৬, ০১:২৮

    নতুনভাবে অর্থহীন ও আর্টসেল

    নতুনভাবে অর্থহীন ও আর্টসেল

    ২৮ জুন ২০২৬, ০২:০৪

    এলাহি কাণ্ড হতে যাচ্ছে

    এলাহি কাণ্ড হতে যাচ্ছে

    ২৮ জুন ২০২৬, ০২:০৪

    বীমা খাত সংকটের নেপথ্যে নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা

    বীমা খাত সংকটের নেপথ্যে নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা

    ২৮ জুন ২০২৬, ০১:২৪

    ভ্যাটমুক্ত ব্যবসা চান  ক্ষুদ্র দোকানিরা

    ভ্যাটমুক্ত ব্যবসা চান ক্ষুদ্র দোকানিরা

    ২৮ জুন ২০২৬, ০১:২৭

    ২৬ বছর পর বাংলা চলচ্চিত্রে অনুপম খের

    ২৬ বছর পর বাংলা চলচ্চিত্রে অনুপম খের

    ২৮ জুন ২০২৬, ০২:০৩

    advertiseadvertise