Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

গাছ থেকে পেরেক তোলেন ওয়াহিদ

শেখ জালাল, যশোর
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:০১
গাছ থেকে পেরেক তোলেন ওয়াহিদ

গাছ থেকে পেরেক তুলছেন আবদুল ওয়াহিদ। ছবি: আগামীর সময়

২০১৮ সালের মে মাসের এক সন্ধ্যায় সাড়াপোল বাজারে একটি আমগাছের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন আবদুল ওয়াহিদ। এমন সময় পিঠ চুলকায়। তখন তিনি পিঠ গাছের সঙ্গে ঘষা দেন। গাছে লাগানো একটি পেরেক তার পিঠে বিঁধে। আঘাত পেয়ে ওয়াহিদ ঠিক করলেন গাছ থেকে এসব পেরেক তুলে ফেলবেন।

যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামের ষাটোর্ধ্ব আবদুল ওয়াহিদ সরদার আট বছরে গাছ থেকে প্রায় ৮৫০ কেজি পেরেক তুলেছেন।

২০১৮ সালের ৪ জুলাই কাজ শুরু করেন তিনি। ওইদিন দুপুরে সাইকেলে শাবল আর কাঠের ছোট তক্তা নিয়ে বেরিয়ে পড়েন। যশোর টাউন হল ময়দানের পাশে মেহগনি গাছ থেকে শাবল দিয়ে তোলেন ছয়টি পেরেক। ওইদিন তিনি আরও ১১ গাছ থেকে তোলেন ৫০টির বেশি পেরেক। এরপর থেকে তিনি সাইকেলে ঘুরে ঘুরে গাছ থেকে পেরেক তুলছেন। সাইকেলের পেছনে থাকে একটি বস্তা, ছোট-বড় পাঁচটি শাবল এবং কাঠের ছোট তক্তা।

আবদুল ওয়াহিদ সরদার (৬১) ছিলেন পেশায় রাজমিস্ত্রি। আট বছর ধরে পেরেক তোলার কাজ করছেন। ঢাকা, যশোর, নড়াইল, খুলনা, কুষ্টিয়া, মাগুরা ও ঝিনাইদহের প্রায় ২০ হাজার গাছ থেকে তুলেছেন ৮২৭ কেজি পেরেক। গাছ থেকে তোলা পেরেক প্রথমে তিনি সংরক্ষণ করতেন। ২০২৩ সালে ১৮ মণ পেরেক বিক্রি করে দেন গড়ে ২৯ টাকা কেজি দরে। ওই টাকায় সুতীঘাটা-মনিরামপুর সড়কে লাগান ৬০০ গাছ।

২০২৩ সালে যশোরের বিভিন্ন গাছ থেকে তোলা প্রায় ৪০ কেজি পেরেক তিনি যশোর বন বিভাগে জমা দেন। এ ছাড়া ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে গাছ থেকে তোলেন ৩৫ কেজি পেরেক। পেরেক তোলার পাশাপাশি ওয়াহিদ মাঝেমধ্যে দিনমজুরি করেন। স্বেচ্ছাশ্রমে বিভিন্ন জনহিতকর কাজও করেন।

আর্থিক অনটনের কারণে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি ওয়াহিদ। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওয়াহিদের সংসার। নিজ উদ্যোগে সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান, রাস্তার পাশে, মসজিদ, মন্দির ও পতিত জায়গায় বৃক্ষরোপণ এবং পরিচর্যা করে বৃক্ষবন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

ওয়াহিদ জানালেন, যশোর সদর উপজেলার বিভিন্ন সড়কের পাশে নিজের টাকায় তিনি ৩০ হাজার গাছের চারা রোপণ করেছেন। এর মধ্যে প্রায় ২৩ হাজার গাছ বেঁচে আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় কৃষি পুরস্কার-১৪২১ পেয়েছেন।

 

গাছপেরেকআবদুল ওয়াহিদযশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন