Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

এলাহি কাণ্ড হতে যাচ্ছে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৪
এলাহি কাণ্ড হতে যাচ্ছে

টেইলর সুইফট

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২ ও ৩ জুলাই নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে এই আলোচিত তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা হবে দুদিনব্যাপী। আগামী ২ জুলাই শুধু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত থাকবেন। এরপর ৩ জুলাই নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হবে মূল বিবাহ অনুষ্ঠান ও সংবর্ধনা। মূল অনুষ্ঠানে অতিথির সংখ্যা দুই হাজার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতিথির তালিকায় থাকছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান, সুপারমডেল জিজি হাদিদ, জনপ্রিয় ব্যান্ড হাইমের তিন সদস্য, গায়ক সম্বর, অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউস, মডেল কারা ডেলিভিন, অভিনেত্রী মারিস্কা হারগিটে এবং ট্রাভিস কেলসির দল ক্যানসাস সিটি চিফসের কোচ ও খেলোয়াড়রা।

আয়োজনকে ঘিরে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জানা গেছে, কোনো ছাপানো আমন্ত্রণপত্র ব্যবহার করা হয়নি; বরং অতিথিদের ব্যক্তিগত ফোনকল ও টেক্সট মেসেজের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বিয়ের তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমবে বলে মনে করছেন আয়োজকরা। এই বিয়ের পুরো আয়োজনের দায়িত্বে রয়েছেন হলিউডের পরিচিত সেলিব্রিটি ওয়েডিং প্ল্যানার মার্ক সিড। তিনি এর আগেও একাধিক তারকাখচিত বিয়ের আয়োজন করেছেন।

ম্যাডিসন স্কয়ার গার্ডেন টেইলর সুইফটের জন্যও একটি বিশেষ স্থান। দীর্ঘ সংগীতজীবনে তিনি সেখানে আটবার কনসার্ট করেছেন। এবার সেই একই মঞ্চে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তা ছাড়া ভবনটিতে বাইরে থেকে ছবি তোলার সুযোগ খুবই সীমিত। ভেন্যুর আশপাশের কয়েকটি সড়ক সাময়িক বন্ধ রাখার পরিকল্পনাও করছে স্থানীয় পুলিশ।

বিয়ের আরেকটি বড় আকর্ষণ হতে যাচ্ছে টেইলর সুইফটের পোশাক। পুরো অনুষ্ঠানে তিনি একাধিকবার পোশাক পরিবর্তন করবেন। ডিজাইনারদের তালিকায় রয়েছেন মনসে ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা লরা কিম ও ফার্নান্দো গার্সিয়া। টেইলরের বিয়ের গাউন তৈরি করছেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সারা বার্টন। ১৯৫০ সালে হলিউড কিংবদন্তি এলিজাবেথ টেইলরের বিখ্যাত বিয়ের পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে নাকি বিয়ের গাউনের নকশা করেছেন টেইলর।

টেইলর সুইফটমার্কিন ফুটবল লিগএনএফএল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise