একটা ছেলে পরীক্ষাতে অঙ্কে পেল চারস্যার ডেকে কন, ‘এই বোকা কে; কোথায় বাড়ি তার?’পেছন থেকে হাই তুলে কয়, ‘আমিই বোকা, স্যার! চার নম্বর? কেমনে পেলাম? কে দিয়েছে ধার?’স্যার রেগে কন, ‘মাইর খেয়েছিস মা’র?’দুষ্টু ছেলে মিষ্টি হেসে ডানায় বসে তার—ভেবে ভেবে ভাবুক হয়ে গল্প আঁকে—লাল-সবুজ আর শহীদ মিনারটার! দেশ ছাড়িয়ে বিদেশ-বিভুঁই ভাবনাগুলো যারএমনতর ভাবুকগুলোই অঙ্কতে পায় চার!‘মীনা-রাজু’র বুদ্ধিমতী মীনার বুদ্ধি কার?হাওয়ার সঙ্গে ভাব জমানো রঙিন ভাবুকটার।ভাবুক মিয়ার বাবাও ভাবুক, বড্ড সুনাম তারতিনিই ছেলের নাম দিয়েছেন—...