Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে হাতেনাতে ধরা, পরে শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে হাতেনাতে ধরা, পরে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহিল ওয়াকোদের (বামে) আত্মহত্যার পর ক্যাম্পাসে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ভারতে পরীক্ষার সময় চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে ধরা পড়ার পর আত্মহত্যা করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি বোম্বে) এক শিক্ষার্থী। এ ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। গত সাত মাসের মধ্যে আইআইটি বোম্বে ক্যাম্পাসে এটি আত্মহত্যার তৃতীয় ঘটনা।

আইআইটি জানিয়েছে, ‘এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোদে পরীক্ষার সময় উত্তর পেতে প্রশ্ন আপলোড করেছিলেন চ্যাটজিপিটিতে। তবে বিষয়টি ধরে ফেলেন শিক্ষক।

কর্তৃপক্ষের ভাষ্য, এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশিক্ষক এবং বিভাগীয় প্রধান তাকে আশ্বাস দিয়েছিলেন, এটি তার শিক্ষাজীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। শিক্ষকদের সঙ্গে এই আলোচনার পর সাহিল তার হোস্টেল কক্ষে ফিরে যান। পরে সন্ধ্যায় সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছে আইআইটি বোম্বে কর্তৃপক্ষ। আশ্বাস দিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখারও। আইআইটি বোম্বে ক্যাম্পাসে সাত মাসের মধ্যে এটি আত্মহত্যার তৃতীয় ঘটনা।

গত ফেব্রুয়ারি মাসে হোস্টেলে দ্বিতীয় বর্ষের এক ছাত্র আত্মহত্যা করেছিলেন। জুলাই মাসে নতুন সেমিস্টারের শুরুতে দ্বিতীয় বর্ষের আরেক ছাত্র আত্মহত্যা করেন।

সাহিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আইআইটি বোম্বে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ইনস্টিটিউট সম্পূর্ণ সত্য প্রকাশ করছে না।

শিক্ষার্থীদের দাবি, নকল করার অভিযোগে সাহিলকে এক বছরের জন্য বহিষ্কারের (সাসপেনশন) হুমকি দেওয়া হয়েছিল। সেটি হলে তাকে হোস্টেল ছেড়ে ক্যাম্পাসের বাইরে থাকতে হতো।

শিক্ষার্থীদের অভিযোগ, শাস্তিমূলক ব্যবস্থার ভয় ও চাপের কারণেই হয়তো সাহিল এই চরম পদক্ষেপ নিয়েছেন। বিক্ষোভরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে ‘জবাবদিহিতা’ দাবি করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দত্তাত্রেয় নালাওয়াডে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

ভারতআত্মহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে