Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

গ্রাফিক্স: আগামীর সময়

ত্রয়োদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। জানা গেছে, দলটির চূড়ান্ত ৩৬ জন প্রার্থীর তালিকা আজ সোমবার প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

এদিকে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত ১৭ ও ১৮ এপ্রিল দুই দিনে ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দলের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা অংশ নেন।

সাক্ষাৎকারে নারী নেত্রীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।

দলীয় সূত্রে জানা যায়, ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা করা হয় ৩০০ জনের । এরপর সেখান থেকে বাছাই করায় ৩৬ জনকে। জানা গেছে, মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে ত্যাগী, পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নারী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়।

দলীয় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, শেরপুর-১ থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেয়া ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবি নাজনিন, রিজিয়া পারভীন, যশোর-২ থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেয়া সাবিরা নাজমুল, শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, শিরীন সুলতানা, নেওয়াজ হালিমা আরলি, চৌধুরী নাদিরা আক্তার, জসিম উদ্দীন মওদুদ, মাহমুদা হাবিবা, নাসিমা আক্তার কল্পনা, ঢাকা-১৪ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, আরিফা সুলতানা রুমা, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুকসানা শাহনাজ, ফেরদৌস আহমেদ মিষ্টি, হাসনা হিনা হীরা, নাদিয়া পাঠান পাপন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি।

নারী আসনচূড়ান্তবিএনপি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise