Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ২২:২১
অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ এক প্রবাসীকে গভীর রাতে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দেন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

ঘটনাটি শনিবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামে ঘটে। অসুস্থ ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৯)। তিনি ওই গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, জামাল উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়েছেন। প্রায় আট মাস আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে দেশে ফেরেন। অসুস্থ হয়ে পড়ার পর তিনি পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা পাননি বলেও অভিযোগ রয়েছে।


আরও পড়ুন

স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হওয়া উচিত?

২১ জুলাই ২০২৬


স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক বাড়ির পাশের সড়কে রেখে চলে যান তার সাবেক স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা। রাতের বৃষ্টির মধ্যে তাকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় তার ভাতিজি ইসমতারার বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করা হয়।

স্থানীয়রা জামাল উদ্দিনের চিকিৎসা ও মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে জীবিকার প্রয়োজনে জামাল উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি দক্ষিণপাড়া ইয়ার উদ্দিন মোড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে যান এবং প্রায় ১২ বছর সেখানে কাজ করেন। স্থানীয়দের দাবি, প্রবাসে থাকাকালে তিনি তার উপার্জনের অর্থ পরিবারের কাছেই পাঠাতেন।


আরও পড়ুন

স্বামীর ওপর ক্ষোভ থেকে মেয়েকে দত্তক, উদ্ধার করল পুলিশ

০২ আগস্ট ২০২৬


জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী মন্তব্য করেন, তিনি আগেই ভাইকে শ্বশুরবাড়িতে না থাকার পরামর্শ দিয়েছিলেন। পরে শুনেছেন, অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করেন স্ত্রী রিনা আক্তার। তার দাবি— কয়েক মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। জামাল উদ্দিন রাস্তায় পড়ে থাকার বিষয়ে তিনি কিছু জানেন না।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, খবর পেয়ে স্থানীয়রা জামাল উদ্দিনকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অসুস্থ ওই ব্যক্তির প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।


স্ত্রীস্বামীসন্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক