Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

স্বামীর ওপর ক্ষোভ থেকে মেয়েকে দত্তক, উদ্ধার করল পুলিশ

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:০৮
স্বামীর ওপর ক্ষোভ থেকে মেয়েকে দত্তক, উদ্ধার করল পুলিশ

সন্তান উদ্ধারের পর রাকিব ও রোখসানা দম্পতি। ছবি: আগামীর সময়

ঝগড়া স্বামী-স্ত্রীর মধ্যে। রাগ করে দেড় মাসের মেয়েকে নিয়ে স্ত্রী চলে যান বাবার বাড়ি। ক্ষোভ থেকে মেয়েটিকে দত্তক দিয়ে দেন নিকটাত্মীয় এক নিঃসন্তান দম্পতির কাছে। স্বামীকে জানালেন মেয়ে মারা গেছে।

স্ত্রীর কথা বিশ্বাস হয় না স্বামীর। পুলিশকে বিষয়টি জানানো হয়। তদন্ত শেষে গতকাল শনিবার রাতে নিকটাত্মীয়ের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ গ্রামে মোহাম্মদ রাকিব ও রোখসানা বেগম দম্পতির ঘরে।

পুলিশের তথ্য, রাকিব পেশায় অটোরিকশাচালক। এক বছর দুই মাস আগে রাকিব ও রোখসানার বিয়ে হয়। গত ২০ জুন তাদের প্রথম সন্তান জন্ম নেয়। সপ্তাহখানেক আগে রোখসানা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যান। ২৭ জুলাই তিনি শাশুড়িকে ফোন করে জানালেন, মেয়ে মারা গেছে। তাকে দাফন করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলে গতকাল শনিবার রাতে হাটহাজারীর বড় দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বললেন, ‘প্রথমে ধারণা করেছিলাম, রোখসানা শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করি। তিনি স্বীকার করেন, স্বামীর ওপর রাগ করে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে সেখান থেকে খালার বাড়িতে যান। জেদ করে খালার দেবরের কাছে মেয়েকে দত্তক দিয়ে আবার বাবার বাড়িতে ফিরে আসেন। শিশুটিকে আমরা উদ্ধার করে মা-বাবার কাছে বুঝিয়ে দিয়েছি।’

চট্টগ্রামবোয়ালখালীসন্তানশিশুদাম্পত্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি