Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফেনী

স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামী

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৮:২১
স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামী

প্রতীকী ছবি

ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নুর নবী হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হওয়ার ১৫ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মো. শাহ পরান ফয়সাল ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের তথ্যমতে, নুর নবী হোসেন ও তার স্ত্রী বিবি ফাতেমা ফেনী সদর উপজেলার মহিপাল ফ্লাইওভারের নিচে একটি ঝুপড়িতে বসবাস করতেন। জীবিকার তাগিদে তারা ছোটখাটো কাজ করতেন। অভিযুক্ত সাদ্দাম প্রায়ই সেখানে গিয়ে বিবি ফাতেমাকে উত্ত্য্যক্ত করতেন। এ নিয়ে এর আগেও নুর নবীর সঙ্গে তার একাধিকবার বিরোধ হয়।

রবিবার ভোরে সাদ্দাম আবারও তাদের ঝুপড়িতে গিয়ে বিবি ফাতেমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। নুর নবী বাধা দিলে দুজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সাদ্দাম সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে কয়েক দফা আঘাত করেন।

গুরুতর আহত নুর নবীকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


আরও পড়ুন

স্বামীকে বাঁচাতে খালে স্ত্রী, ডুবলেন দুজনেই

২৬ জুলাই ২০২৬


এ ঘটনায় বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর গভীর রাতে দাগনভূঞা উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের নিচে একটি ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।


আরও পড়ুন

মেয়াদ থাকা সভাপতিকে সরিয়ে কলেজ গভর্নিং বডিতে এমপির স্ত্রী

২৫ জুলাই ২০২৬


ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা সজল কান্তি দাস জানান, গ্রেপ্তার সাদ্দামকে সোমবার দুপুরে ফেনীর বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত নুর নবী হোসেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাচিয়া মসনদ বাড়ি এলাকার আব্দুর রবের ছেলে। তার স্ত্রী বিবি ফাতেমা দাগনভূঞা উপজেলার বেলাল হোসেনের মেয়ে। অভিযুক্ত শাহ পরান ফয়সাল ওরফে সাদ্দাম দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

স্বামীস্ত্রীপুলিশগ্রেপ্তারমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক