Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

৬৩৪০ কোটি ডলার

  • বেশ কয়েকটি এফটিএ স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩
৬৩৪০ কোটি ডলার

গ্রাফিকস: আগামীর সময়

চলতি ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি খাতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সদ্য সমাপ্ত অর্থবছরে নেতিবাচক ধারা ও লক্ষ্যমাত্রার ঘাটতি সত্ত্বেও নতুন এই অর্থবছরে পণ্য এবং সেবা খাত মিলিয়ে মোট ৬৩ দশমিক ৪০ বিলিয়ন (৬ হাজার ৩৪০ কোটি) মার্কিন ডলার আয়ের পরিকল্পনা করছে সরকার।

গতকাল রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের এই লক্ষ্যমাত্রা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

ঘোষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, মোট ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের মধ্যে পণ্য খাত থেকে ৫৫ দশমিক ২০ বিলিয়ন (৫ হাজার ৫২০ কোটি) ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২০ বিলিয়ন (৮২০ কোটি) ডলার আয়ের হিসাব ধরা হয়েছে। উভয় খাতেই গত বছরের অর্জনের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বহুমাত্রিক অর্থনৈতিক সংকটের কারণে রপ্তানি খাত নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ৬৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় এসেছিল ৫৫ বিলিয়ন ডলার (পণ্য ৪৮ বিলিয়ন ও সেবা ৭ বিলিয়ন ডলার), যা নির্ধারিত লক্ষ্যের চেয়ে প্রায় ১৩ শতাংশ কম। বছরের বেশিরভাগ সময় টানা আট মাস রপ্তানি আয় কমলেও শেষ মাস জুনে ২৫ দশমিক ৯১ শতাংশ রেকর্ড প্রবৃদ্ধি হওয়ায় মোট আয় কিছুটা স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়।

আগামী তিন বছর আন্তর্জাতিক বাজারে সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে : বাণিজ্যমন্ত্রী

বিদ্যমান মূল্যস্ফীতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, কারখানা বন্ধ হওয়া এবং বৈশ্বিক মন্দার মুখে এমন লক্ষ্যমাত্রাকে ‘লোকদেখানো’ কি না— সংবাদ সম্মেলনে উঠে আসা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ইতিবাচক যুক্তি তুলে ধরেন। তিনি বললেন, গত অর্থবছরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অন্তর্বর্তী সরকারের সময় নীতিগত অনিশ্চয়তা ছিল। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় এখন নীতিগত স্থিতিশীলতা ও নিশ্চয়তা ফিরে এসেছে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকে পুনর্গঠন করছে।

বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার ব্যবসা সহজীকরণের লক্ষ্যে নীতিগত পরিবর্তন আনছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া এবং সময়সীমা ব্যাপকভাবে কমিয়ে আনা হচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন জেলায় বিসিক শিল্প নগরীর পরিধি বাড়ানো হচ্ছে এবং বিদ্যমান প্লটগুলোর সুষম ব্যবহার নিশ্চিত করতে কাজ চলছে। তা ছাড়া এলডিসি গ্র্যাজুয়েশনসংক্রান্ত প্রথম দুটি ধাপ সফলভাবে অতিক্রম করায় আগামী তিন বছর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুযোগ-সুবিধা ও প্রবেশ অপরিবর্তিত থাকবে, যা ক্রেতাদের আশ্বস্ত করেছে।

আন্তর্জাতিক বাজারে বাণিজ্য প্রসারে বাংলাদেশ বেশ কয়েকটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে এফটিএ আলোচনা প্রায় শেষের দিকে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও চার-পাঁচটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে
বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও দ্রুতই এফটিএ আলোচনা শুরু হতে যাচ্ছে।

মার্কিন ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর আগে ঘোষিত রেসিপ্রোকাল শুল্ক ও পরবর্তী আইনি প্রক্রিয়ার পর সেকশন ৩০১-এর আওতায় বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের ওপর যে ১০ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে, তা আগের হারেরই একটি আইনি পুনর্গঠন। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ওপরও একই শুল্ক বহাল থাকায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওপর নতুন করে বাড়তি কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

জ্বালানি সংকটের প্রভাব ও সমাধান প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বললেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতার কারণে অনেক শিল্পকারখানার উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না, যা রপ্তানি আয়ের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। তবে শিল্প খাতের এই প্রকট জ্বালানি সংকট দূর করতে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। তিনি জানিয়েছেন, দ্রুত অতিরিক্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিকল্প জ্বালানি সরবরাহের মাধ্যমে শিল্পাঞ্চলের গ্যাসসংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ে সমন্বিত কাজ চলছে। জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এবং কারখানাগুলো পুরোদমে উৎপাদনে গেলে চলতি অর্থবছরই রপ্তানি খাতের এই অচলাবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রপ্তানিবৈদেশিক মুদ্রারপ্তানি উন্নয়ন ব্যুরো
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

    কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

    ২৭ জুলাই ২০২৬, ০১:২০

    সিএসএসের গবেষণায় ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক

    সিএসএসের গবেষণায় ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক

    ২৭ জুলাই ২০২৬, ০১:৪৮

    ৮৮ বছরের ঝুঁকিপূর্ণ ভবনে শিশু ওয়ার্ড

    ৮৮ বছরের ঝুঁকিপূর্ণ ভবনে শিশু ওয়ার্ড

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৯

    মিরপুরে দুই জুয়েলারি দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি

    মিরপুরে দুই জুয়েলারি দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি

    ২৭ জুলাই ২০২৬, ০২:০৪

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    কুঁচিয়া ধরেই চলে আটজনের সংসার

    কুঁচিয়া ধরেই চলে আটজনের সংসার

    ২৭ জুলাই ২০২৬, ০১:৫৭

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী স্নিগ্ধার

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী স্নিগ্ধার

    ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    কাঞ্চনের ক্ষমতা আছে, তাই বাবা হয়েছে

    কাঞ্চনের ক্ষমতা আছে, তাই বাবা হয়েছে

    ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৫

    advertiseadvertise