Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

মাহতাব হোসেন
মাহতাব হোসেন
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭
শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

বিউটি পাল ও মেজবাহ রহমান

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ধারা...’ হুট করেই এই গান এখন তুমুল আলোচনায়। গানের একটি রিলস ভিডিও করেছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল। এরপরই নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে কোণঠাসা করে ফেলে সিলেটের স্থানীয় কিছু নিউজ পোর্টালও। তবে এটাকে তার সহকর্মীরা কোনো অন্যায় বা অনৈতিক কাজ মনে করছেন না। তারাও পাশে দাঁড়াচ্ছেন, একই গানে রিলস ভিডিও করে প্রতিবাদ করছেন।

বিউটির পাশে দাঁড়িয়েছেন সাধারণ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও। একই সঙ্গে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিচ্ছেন সেই গান। গানটি গেয়েছিলেন ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রধান ভোকাল মেজবাহ রহমান। ৩৬ বছর পরে সামাজিক মাধ্যমে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে...’ গানটি ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।

আরও পড়ুন

একই গানে ভিডিও বানিয়ে সেই শিক্ষিকার পাশে দাঁড়াচ্ছেন সহকর্মীরা

২৬ জুলাই ২০২৬

এ প্রসঙ্গে আগামীর সময়ের সঙ্গে আলাপকালে মেজবাহ রহমান বললেন, ‘এই গানটা আসলে আমরা সবসময়ই গাই। এটা চিরন্তন বৃষ্টির গান, বর্ষার গান, প্রকৃতির গান। ১৯৮৯ সালে এই গান আমরা তৈরি করেছি এবং ১৯৯০ সালে প্রকাশ করেছি। আজ ৩৬ বছর হয়ে গেল, এই গানের আবেদন কিন্তু একটুও কমেনি। তবে সাম্প্রতিক সময়ে গানটি ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখলাম। প্রতিবাদের গান হিসেবে মানুষজন ব্যবহার করছে, এটা এক ধরনের ভিন্ন রকমের অনুভূতি।’

এই গানের সঙ্গে রিলস ভিডিও করা বিউটিকে নিয়ে বললেন, ‘আমরা সবসময়ই বাবা-মায়ের পরে শিক্ষকদের স্থান দিই। সেক্ষেত্রে শিক্ষকদের তো কিছু জিনিস শিক্ষার্থীদের জন্যই মেনে চলতে হয়। তবে এই রিলস ভিডিও নিয়ে যেটা করা হচ্ছে, সেটা মোটেও কাম্য নয়। আমার কাছে এটাকে তো নেতিবাচক কিছু মনে হয়নি। এখানে একটি শ্রেণী আসলে কী অনৈতিক জিনিস খুঁজে পেল, আমি ঠিক বুঝতেছি না। আমরা সামাজিক মাধ্যমকে কোনোভাবেই অস্বীকার করতে পারি না, কারণে-অকারণে সেটার দ্বারস্থ হতেই হয়। ফলে এটার একটা দিক দেখেই কাউকে দোষারোপ করে দেওয়াও কাজের কথা নয়।’

এই ঘটনার কারণে ফেঞ্চুগঞ্জ শিক্ষা বিভাগ তদন্ত কমিটি করে পুরো বিষয়টি তদন্ত করবে। ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা আগামীর সময়কে বলেছেন, ‘বিষয়টি তাদের নজরে এসেছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন

প্রধান শিক্ষিকার রিল ভিডিও নিয়ে বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ

২৬ জুলাই ২০২৬

তবে মেজবাহ রহমান বললেন, ‘এটা নিয়ে আসলে ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলে বিষয়টি হয়তো সঠিক হবে না। আমার মনে হয় এটাকে নমনীয়ভাবেই দেখা উচিত। কেননা এটা কোনো নেতিবাচক ভিডিও ছিল না।’

২০১৬ সালে মেজবাহ রহমান প্রথম একক অ্যালবাম ‘তোমার জন্য...’ প্রকাশ করেন। তবে শিগগিরই নতুন অ্যালবাম নিয়ে আসছেন তিনি। বললেন, ‘আমি নতুন একটি অ্যালবাম নিয়ে আসব। এরই মধ্যে গান সম্পূর্ণ করেছি। এখন শুধু মুক্তির অপেক্ষায় রয়েছে। কবে, কোন মাধ্যমে মুক্তি দেব, সেটাই নিয়ে পরিকল্পনা করছি। এই অ্যালবামে ৭টি গান রয়েছে।’

মেজবা রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা