Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধান শিক্ষিকার রিল ভিডিও নিয়ে বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২০:৩৯
প্রধান শিক্ষিকার রিল ভিডিও নিয়ে বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ

পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল

সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি ফেসবুক রিল ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওটি ঘিরে একদিকে যেমন ট্রল ও সাইবার বুলিং চলছে, অন্যদিকে অনেকেই শিক্ষিকার পক্ষে অবস্থান নিয়ে জানাচ্ছেন প্রতিবাদ। এ ঘটনায় সরকারি আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ।

জানা গেছে, বিউটি রানী পাল দীর্ঘদিন ধরেই নিজের ফেসবুকে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের ভিডিও প্রকাশ করেন। শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের শরীরচর্চা, নাচ-গানের মাধ্যমে পাঠ শেখানো, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণসহ নানা কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শেয়ার করতেন তিনি।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তিনি নিজের ফেসবুক আইডি থেকে ডিফারেন্ট টাচ ব্যান্ডের গাওয়া ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে কয়েক সেকেন্ডের একটি রিল পোস্ট করেন। ভিডিওতে বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরিহিত অবস্থায় তাকে হাঁটাহাঁটি ও বিভিন্ন ভঙ্গিতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ট্রল।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সমালোচনা করেন। কেউ কেউ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। পরে বিউটি ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন।

আরও পড়ুন

উখিয়ায় গোপন বৈঠক, আ. লীগের ১১৪ নেতাকর্মীর নামে মামলা

২৬ জুলাই ২০২৬

তবে ঘটনার পর শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন সহকর্মী শিক্ষক, লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের নিন্দা জানিয়ে বিউটির প্রতি সংহতি জানিয়েছেন।

এ বিষয়ে বিউটি রানী পাল বললেন, সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। তবে বিষয়টি নিয়ে এখন কিছু বলতে পারব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা বললেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, তদন্তে দেখা হবে সরকারি আচরণবিধি বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধি লঙ্ঘিত হয়েছে কি না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বললেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। তদন্তে সরকারি আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হবে। কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বিভাগপ্রধান শিক্ষিকারিল ভিডিওপিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা