Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

সুপ্রিম কোর্ট

একদিকে ১৮৩ দিনের অবকাশ, অন্যদিকে ৪৮ লাখ মামলা

  • রায় লেখার জন্য অবকাশ থাকলেও অনেকেই বেড়াতে যান বিদেশে
  • হাইকোর্ট বিভাগেই ঝুলছে ৬ লাখ ৭৪ হাজার ৭৬৭ মামলা
  • ছুটি নতুন করে পর্যালোচনার দাবি আইনজীবীদের
গোলাম রব্বানী
গোলাম রব্বানী
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০
শেয়ার করুন:
একদিকে ১৮৩ দিনের অবকাশ, অন্যদিকে ৪৮ লাখ মামলা

সংগৃহীত ছবি

বছরে ৩৬৫ দিন। এর মধ্যে ২০২৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বন্ধ থাকছে ১৮৩ দিন। অর্থাৎ বছরের অর্ধেকের বেশি সময় বিচারকাজ বন্ধ থাকছে দেশের সর্বোচ্চ আদালতে। বিপরীতে আদালত খোলা থাকছে মাত্র ১৮২ দিন।

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা যায়, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে ১০৪ দিন। এর বাইরে সুপ্রিম কোর্টের নিজস্ব অবকাশকালীন ছুটি ৬৩ এবং সরকারের ঘোষিত ছুটি ১৬ দিন। সব মিলিয়ে বছরে ১৮৩ দিন আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ থাকছে। এর বাইরে কখনো কখনো জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুর কারণেও বিচারকাজ স্থগিত থাকে।

দেশের সর্বোচ্চ আদালতে যখন লাখ লাখ মামলা বিচারাধীন, তখন বছরের প্রায় অর্ধেক সময় নিয়মিত বিচারকাজ বন্ধ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। বিশেষ করে, বিতর্ক জোরালো হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব অবকাশকালীন ছুটির দীর্ঘ সময়কাল নিয়ে। একদিকে বিচারকদের অসম্পূর্ণ রায় লেখা ও অন্যান্য বিচারিক কাজ সম্পন্ন করার জন্য অবকাশের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে, অন্যদিকে মামলাজট কমাতে দাবি উঠছে ছুটির দৈর্ঘ্য পুনর্বিবেচনার।

আইনজ্ঞদের একাংশ মনে করেন, বিচারকদের রায় লেখা, গবেষণা এবং জমে থাকা বিচারিক কাজ সম্পন্ন করার জন্য অবকাশ জরুরি। তবে অন্য একটি অংশের প্রশ্ন, এসব কাজের জন্য দীর্ঘ অবকাশের যৌক্তিকতা কতটা। তাদের মতে, অবকাশের উদ্দেশ্য অসম্পূর্ণ রায় লেখা ও বিচারিক কাজ এগিয়ে নেওয়া হলেও বাস্তবে সব বিচারক সে সময় কাজে লাগান কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন। অভিযোগ রয়েছে, অবকাশের সময় কোনো কোনো বিচারক বিদেশ ভ্রমণেও যান।

জানা গেছে, ২০২৩ সালে বিচারিক অবকাশ ছিল ৬৪ দিন। ২০২৪ সালে ৬৩ দিন নির্ধারণ করা হলেও ২০২৫ সালে বিচারিক অবকাশ বেড়ে হয় ৬৬ দিন। তবে ২০২৬ সালে কমিয়ে আবার ৬৩ দিন করা হয়।

দীর্ঘ এই অবকাশ বিচারকাজে প্রভাব ফেলছে ব্যাপকভাবে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৮ লাখ ৫৫ হাজার ৪৯৫টি। এর মধ্যে হাইকোর্ট বিভাগে রয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৭৬৭, আর আপিল বিভাগে ৩৮ হাজার ৬৫১টি এবং বাকি মামলাগুলো নিম্ন আদালতে বিচারাধীন।

এই বিশাল মামলাজটের মধ্যেই প্রতি বছর গড়ে ৬৩ বা ৬৪ দিন অবকাশকালীন ছুটি নতুন করে সংকট সৃষ্টি করছে। আইনজীবী, বিচার বিভাগ-সংশ্লিষ্ট ব্যক্তি, এমনকি সুপ্রিম কোর্ট প্রশাসনের ভেতর থেকেও প্রশ্ন উঠছে, বিদ্যমান অবকাশব্যবস্থা বর্তমান বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, দীর্ঘ ছুটি বিচারব্যবস্থায় এবং মানুষের ন্যায়বিচারপ্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আগামীর সময়কে তিনি বলেছেন, ‘একটা দীর্ঘ ছুটি আমাদের বিচারব্যবস্থার গতি আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। মানুষের ন্যায়বিচারপ্রাপ্তির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’

দীর্ঘ অবকাশে অসম্পূর্ণ রায় লেখার যৌক্তিকতা তুলে ধরা হয়, প্রকৃত অর্থে তা পূরণ হচ্ছে না বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেছেন, ‘দীর্ঘ অবকাশে অনেক বিচারপতি তাদের অসম্পূর্ণ রায় লিখবেন, এই প্রত্যাশার জায়গাটাও পূরণ হচ্ছে না। অনেকে আছেন, যারা এক মাসের অবকাশে একটি রায়ও লেখেন না। তারা ভ্যাকেশন দিয়ে কী করবেন?’ তিনি প্রত্যাশা করেন, প্রধান বিচারপতি এই দীর্ঘ অবকাশের বিষয়টি পুনর্বিবেচনা করবেন। এতে অমীমাংসিত মামলা নিষ্পত্তি করার জন্য মানুষের যে চাহিদা এবং যা প্রতি মুহূর্তে অনুভূত হয়, সেটা অনেকাংশে কমবে যদি ছুটি কমিয়ে বিচারকদের আরও বেশি করে কাজে ইনভলভ করা হয়।

তবে ভিন্নমত জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আগামীর সময়কে তিনি বলেছেন, বিচারকদের প্রতিদিন অনেক মামলায় আদেশ ও রায় দিতে হয়। সেসব আদেশ ও রায়ের পূর্ণাঙ্গ কপি প্রস্তুত করার জন্য সময়ের প্রয়োজন হয়। টানা আদালত চলতে থাকলে বিচারকদের রুমে বহু মামলার ফাইল জমে যায়। ফলে তাদের অবকাশকালীন ছুটি কমিয়ে দিলে সেসব কাজ সমাধা করা অসম্ভব হবে।

এই আইনজীবী জানিয়েছেন, জরুরি মামলা পরিচালনার জন্য সুপ্রিম েকার্টে অবকাশকালীন বেঞ্চ থাকে। কেউ জরুরিভাবে আইনি প্রতিকার চাইলে অবকাশকালীন বেঞ্চে যেতে পারেন। সেক্ষেত্রে বেঞ্চের পরিমাণও বাড়ানো যেতে পারে।

অবকাশের দৈর্ঘ্য নিয়ে বিতর্ক নতুন নয়। অনুসন্ধানে জানা গেছে, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে সুরেন্দ্র কুমার সিনহা বিচারিক অবকাশ কমানোর উদ্যোগ নিয়েছিলেন। বিষয়টি সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায়ও ওঠে। কিন্তু উভয় বিভাগের বিচারপতিদের মধ্যে মাত্র দুজন সেই প্রস্তাবের পক্ষে মত দেন। উদ্যোগটি আর বাস্তবায়িত হয়নি। ব্রিটিশ-ভারতের সময় উচ্চ আদালতে দীর্ঘ অবকাশ চালু হয় মূলত একটি বাস্তব প্রয়োজন থেকে। সে সময় অধিকাংশ বিচারক ব্রিটেন থেকে ভারতে আসতেন। ভারতে যাতায়াত করতে তাদের দীর্ঘ সমুদ্রযাত্রা করতে হতো। পাশাপাশি গ্রীষ্মের তীব্র আবহাওয়া, বিচারকদের ভারী কর্মভার এবং রায় লেখার জন্য সময়ের প্রয়োজনীয়তা বিবেচনায় দীর্ঘ অবকাশের রীতি গড়ে ওঠে। পাকিস্তান আমলেও সে ব্যবস্থা বহাল থাকে এবং স্বাধীন বাংলাদেশের বিচারব্যবস্থায়ও তা অব্যাহত রয়েছে।

কিন্তু সময় বদলেছে। এখন বিচারপতিরা দেশেই বসবাস করেন। অধিকাংশের সরকারি বাসভবন সুপ্রিম কোর্টের পাশেই। গ্রামের বাড়িও বাংলাদেশের ভেতরেই। ফলে এক শতাব্দী আগের বাস্তবতার ভিত্তিতে গড়ে ওঠা অবকাশব্যবস্থা বর্তমান বিচারিক প্রয়োজনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সে প্রশ্নই এখন সামনে এসেছে আবার।

তবে অবকাশকালেও সুপ্রিম কোর্টের প্রশাসনিক কার্যক্রম চলতে থাকে। আদালতের দপ্তর খোলা থাকে এবং জরুরি বিষয়ে বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করেন। আপিল বিভাগের চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের ভ্যাকেশন বেঞ্চ সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করেন। এসব বেঞ্চে সাধারণত জামিন, রিট, জরুরি দেওয়ানি, ফৌজদারি আবেদনসহ প্রয়োজনীয় বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। একই সময়ে অনেক বিচারপতি মুলতবি রায় লেখা, গবেষণা এবং বিচারাধীন মামলার রায় প্রস্তুতের কাজ করেন।

তবে অবকাশকালীন বেঞ্চ থাকলেও অধিকাংশ সাধারণ রিট, দেওয়ানি আপিল, কোম্পানি মামলা, কর মামলা, ভূমিসংক্রান্ত বিরোধ কিংবা দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলার শুনানি কার্যত স্থগিত থাকে। ফলে মামলার ধারাবাহিকতা ভেঙে যায়। অবকাশ শেষে নতুন করে কার্যতালিকা প্রস্তুত, বেঞ্চ পুনর্গঠন, আইনজীবীদের প্রস্তুতি এবং নথি ব্যবস্থাপনায় অতিরিক্ত সময় লেগে যায়। অনেক মামলার শুনানি বাস্তবে আরও পিছিয়ে যায়। ফলে আইনগতভাবে আদালত পুরোপুরি বন্ধ না হলেও বিচারপ্রার্থীদের বড় একটি অংশের জন্য কার্যত বিচারপ্রক্রিয়া স্থবির হয়ে পড়ে।

 

অবকাশমামলাহাইকোর্টসুপ্রিম কোর্টআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি