Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

চ্যানেল টোয়েন্টিফোরের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা, তদন্তে ডিবি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৪:৪৭
শেয়ার করুন:
চ্যানেল টোয়েন্টিফোরের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা, তদন্তে ডিবি

সংগৃহীত ছবি

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সাবেক এক বিচারক। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে এ মামলা করেন তিনি। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

ওই বিচারকের নাম মো. আরিফুল ইসলাম। তিনি লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ।

মামলার অন্য আসামিরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের সার্চলাইটের সম্পাদক ফয়সল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাহমুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং প্রতিবেদক জাহিদ হোসেন।

বাদীপক্ষের আইনজীবী আজিজুল রহমান দুলু জানিয়েছেন, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে চ্যানেল টোয়েন্টিফোরকে আইনি নোটিস দেওয়া হয়েছিল। তবে তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতে মামলা করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটে ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এতে বাদী আরিফুল ইসলামের বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত করে এবং কেটে ছেঁটে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ওই প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম সোহেলের রোষানলে পড়ে ১৮টি মামলায় সর্বস্ব হারিয়েছেন গাজীপুরের শতাধিক ব্যক্তি। প্রতিবেদনে গাজীপুরের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম মুজিবসহ কয়েকজনের বক্তব্য প্রচার করা হয়। তাদের অভিযোগ ছিল, চান্দনা চৌরাস্তায় হাজী হোসেন পাইকারি মার্কেটের মালিকানা নিয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এসব মামলা করা হলেও বাদী ও সাক্ষীদের খুঁজে পাওয়া যায়নি।

তবে মামলার বাদী আরিফুল ইসলামের দাবি, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। তার অনুমতি ছাড়াই ফোনে কথোপকথন রেকর্ড করে তা কেটে ছেঁটে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

‘আপত্তিকর ছবি’ ছড়ানোর অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

০৮ নভেম্বর ২০২৬

আবেদনে আরও বলা হয়, গত ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে। এরপর চ্যানেল টোয়েন্টিফোর আবারও সংবাদ প্রকাশ করে দাবি করে, তাদের প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে।

তবে আরিফুল ইসলামের দাবি, শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ এবং বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোলায়মানের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী অদক্ষতা ও অসদাচরণের অভিযোগের তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মামলার আবেদনে আরিফুল ইসলাম উল্লেখ করেছেন, বিচারক হিসেবে কোনো মামলা নিয়ে কথা বলা আইনত অপরাধ। সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দেওয়াও বিধিবহির্ভূত। বিচারকের বিরুদ্ধে যে কেউ অভিযোগ করতে পারেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংবাদ প্রকাশ করা যেতে পারে। কিন্তু প্রতিবেদনে তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে শুনানি শেষে মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

মামলাআদালতডিবিমানহানি মামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ