Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্যক্তিগত বিরোধে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি পরীক্ষা বন্ধ

আবুল কালাম আজাদ, চুনারুঘাট (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬
শেয়ার করুন:
ব্যক্তিগত বিরোধে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি পরীক্ষা বন্ধ

গ্রাফিকস: আগামীর সময়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ও দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালে স্বল্প খরচে পরীক্ষা করানোর সুযোগ না পেয়ে তাদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। একটি পরীক্ষার রিপোর্ট নিয়ে বিরোধের জেরে ল্যাব টেকনোলজিস্ট কাজ বন্ধ রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্যাথলজি বিভাগে দায়িত্বপ্রাপ্ত ল্যাব টেকনোলজিস্ট মো. সজীব মিয়াকে পাওয়া যায়নি। ফলে পরীক্ষা করাতে আসা রোগীদের ফিরে যেতে হয়েছে। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালে যে পরীক্ষা অল্প খরচে করানো যায়, বেসরকারি ক্লিনিকে তার জন্য কয়েক গুণ বেশি টাকা দিতে হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

ল্যাব টেকনোলজিস্ট সজীব মিয়া জানিয়েছেন, গত ২ নভেম্বর আবু বকর নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেছেন। তার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তিনি ল্যাবে ফিরবেন না বলে জানিয়েছেন।

সজীব মিয়া বললেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমি ভুয়া রিপোর্ট দিয়েছি। এটি তাকে (আবু বকর) প্রমাণ করতে হবে। আমার রিপোর্ট ভুল প্রমাণিত হলে প্রয়োজনে আমি চুনারুঘাট থেকে বদলি হয়ে যাব।’

আবু বকরের স্ত্রীর পরীক্ষার রিপোর্ট নিয়ে বিরোধের সূত্রপাত। সজীব মিয়ার ভাষ্য, গত ২৭ অক্টোবর আবু বকরের স্ত্রীর নামে সিবিসি, উইডাল ও ইউরিন পরীক্ষার নমুনা দেওয়া হয়। সেই নমুনা পরীক্ষা করেই তিনি প্রতিবেদন দেন। পরদিন ২৮ অক্টোবর আবু বকর একটি বেসরকারি ক্লিনিকে আবার পরীক্ষা করান। সেখানে উইডাল পরীক্ষার ফল সরকারি হাসপাতালের প্রতিবেদনের তুলনায় কম আসে। এরপর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়েই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন বলে দাবি করেন সজীব।

সজীব মিয়ার দাবি, শুধু পরীক্ষার ফলের পয়েন্ট কম-বেশি হওয়ার ভিত্তিতে একটি প্রতিবেদন ভুল বলে সিদ্ধান্ত দেওয়া যায় না। উইডাল পরীক্ষা এককভাবে টাইফয়েড নিশ্চিত করে না। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

তিনি জানিয়েছেন, ২০১৬ সালে ডিপ্লোমা সম্পন্ন করার পর বায়োকেমিস্ট্রিতে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগের মাধ্যমে ২০২৩ সালে চাকরিতে যোগ দেন। তার দাবি, বিভিন্ন সংকট কাটিয়ে ২০২৬ সালের ১ আগস্ট থেকে চুনারুঘাট হাসপাতালে প্যাথলজি বিভাগের কার্যক্রম নিয়মিত চালু হয়। এতে রোগীরা কম খরচে পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেন জানিয়েছেন, তিনি রোগীকে দেখেছেন। তার পর্যবেক্ষণে রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং রিপোর্টও সঠিক ছিল। আবু বকর বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করিয়ে সেখানকার প্রতিবেদনকে কীভাবে বেশি নির্ভুল বলে নিশ্চিত হলেন, তা তিনি জানেন না।

মোজাম্মেল হোসেন আরও জানিয়েছেন, ল্যাব টেকনোলজিস্ট সজীব মিয়া এ বিষয়ে বিচারের জন্য তার কাছে এসেছেন। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য ফয়সল আহমেদকে জানানো হবে। কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। হাসপাতালটিতে জনবল ও সেবার নানা সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অতীতে এক্স-রে ও ইসিজি মেশিনও দীর্ঘদিন অকেজো ছিল। এমন পরিস্থিতিতে চালু হওয়া প্যাথলজি সেবা বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে।

রিপোর্ট নিয়ে অভিযোগের সত্যতা যাচাই এবং যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরোধের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তবে সেই বিরোধের কারণে সরকারি হাসপাতালের সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা। অভিযোগ তদন্তের পাশাপাশি দ্রুত প্যাথলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষা চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চুনারুঘাটহবিগঞ্জস্বাস্থ্য কমপ্লেক্সপ্যাথলজি বিভাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

    হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

    হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান