চুনারুঘাটে যুবলীগ নেতা গ্রেপ্তার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

নাজমুল আলম পলাশ
হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল আলম পলাশ শানখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি কালিনগর বাজারের একজন ব্যবসায়ীও।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, নাজমুল আলম পলাশকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।




