Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাতিমারা চা বাগানে হরিণ জবাই, তদন্তে নেমেছে বন বিভাগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৮
শেয়ার করুন:
হাতিমারা চা বাগানে হরিণ জবাই, তদন্তে নেমেছে বন বিভাগ

হাতিমারা চা বাগানসংলগ্ন এলাকায় একটি হরিণ শিকার করে জবাই ও মাংস ভাগ করে খাওয়ার অভিযোগ উঠেছে। ছবি: আগামীর সময়

হবিগঞ্জের চুনারুঘাটে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশে হাতিমারা চা বাগানসংলগ্ন এলাকায় একটি হরিণ শিকার করে জবাই ও মাংস ভাগ করে খাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৩ নভেম্বর এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার তদন্ত শুরু করেছে বন বিভাগ। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন কালেঙ্গা বিট কর্মকর্তা আল আমিন।

স্থানীয়দের অভিযোগ, ১৩ নভেম্বর রেমা-কালেঙ্গা বনের পাশে হাতিমারা চা বাগান এলাকা থেকে পাঁচজন চা শ্রমিক হরিণটি ধরে আনেন। পরে প্রকাশ্যে সেটি জবাই করে মাংস ভাগ করে খেয়ে ফেলেন তারা। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের তোলা ছবিতে হরিণ জবাইয়ের পর মাংস কাটার দৃশ্য দেখা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা এ ঘটনার প্রতিবাদ করলেও অভিযুক্তরা তা আমলে নেননি। পরে বিষয়টি বন বিভাগের স্থানীয় কর্মীদের জানানো হয়।

স্থানীয়দের অভিযোগে পাঁচজনের নাম উঠে এসেছে। তারা হলেন উদয় উরাং, হেমন্ত সাঁওতাল, শুকলাল উরাং, দীপাই উরাং ও সজল চৌহান। তাদের সবার বাড়ি চুনারুঘাট উপজেলার হাতিমারা চা বাগানে। তবে এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি।

কালেঙ্গা বিট কর্মকর্তা আল আমিন জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

১২ বছর ধরে বন্যপ্রাণীর বন্ধু অয়ন

৩০ অক্টোবর ২০২৬

রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ বনাঞ্চল। এখানে মায়া হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি ও সরীসৃপসহ নানা বন্যপ্রাণীর আবাস। দীর্ঘদিন ধরেই এ বনে চোরাশিকারিদের তৎপরতার অভিযোগ আছে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, হরিণ শিকার নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য আইনে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। পরিবেশবাদীরা বলছেন, বন্যপ্রাণী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি বনাঞ্চলে নজরদারি বাড়ানো জরুরি। তা না হলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান জানিয়েছেন, রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাশে প্রকাশ্যে মায়া হরিণ শিকার ও হত্যার ঘটনা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য উদ্বেগজনক। বন্যপ্রাণী প্রকৃতির সম্পদ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্যপ্রাণী শিকার বন্ধে সামাজিক সচেতনতা ও বন বিভাগের কার্যকর নজরদারি বাড়াতে হবে। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

এদিকে ওয়াইল্ড অ্যানিম্যাল এইড (ডব্লিউএএ) রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন বা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংঘ এক বিবৃতিতে জানিয়েছে, রেমা-কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বনবিট ও হাতিমারা সংলগ্ন এলাকায় মায়া হরিণ শিকারের ঘটনা সংগঠনটির সদস্যদের তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

হাতিমারা চা বাগানহরিণ শিকারহবিগঞ্জবন বিভাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন