হবিগঞ্জের চুনারুঘাটে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশে হাতিমারা চা বাগানসংলগ্ন এলাকায় একটি হরিণ শিকার করে জবাই ও মাংস ভাগ করে খাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৩ নভেম্বর এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার তদন্ত শুরু করেছে বন বিভাগ। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন কালেঙ্গা বিট কর্মকর্তা আল আমিন।স্থানীয়দের অভিযোগ, ১৩ নভেম্বর রেমা-কালেঙ্গা বনের পাশে হাতিমারা চা বাগান এলাকা থেকে পাঁ...