বাহুবল উপজেলা এনসিপির আহ্বায়ক তোফায়েল, সদস্য সচিব বজলুর

তোফায়েল আহমেদকে আহ্বায়ক ও হাফিজ মাওলানা বজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। সংগৃহীত ছবি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল শনিবার হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব অ্যাডভোকেট ফররুখদিন আহমেদের (রুবি) সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে তোফায়েল আহমেদকে আহ্বায়ক ও হাফিজ মাওলানা বজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ খলিলুর রহমান। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ফরিদ আহমদ ও আল আমিনকে। সিনিয়র সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ আলী দোলন ও যুগ্ম সদস্য সচিব হয়েছেন মামুনুর রশিদ সাহেদ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নবীর হোসেন হৃদয়, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে সাদিকুর রহমান সেলিম ও হোসাইন আহমদ এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে মোতাবির হোসেন আল আমিন দায়িত্ব পেয়েছেন। সহসম্পাদক করা হয়েছে আলি আহমদকে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রুফ, বাচ্চু মিয়া, মাসুক মিয়া, এনামুল হক সুজন, মুজাম্মেল হোসেন, জাহাঙ্গীর আলম, রাসেল আহমদ, জুনাইদ মিয়া, হাফিজুর রহমান, আলি মিয়া, সালমান আহমদ, ফয়সাল আহমদ, রিয়াদ মিয়া, বিলাল মিয়া, কবির মিয়া ও মো. শাহাবুদ্দিন।




