রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক সিহাব রানা (১৬) হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল ও তার স্ত্রী জোহুরা বেগম, চাঁপাইনবা...