ঋতুর পালাবদলের এই সময়ে ফ্রিজ পরিষ্কার করার জন্য বরাদ্দ রাখুন একটি দিন। লিখেছেন ফারিয়া আলম
যাই যাই করছে বর্ষা। বৃষ্টিমুখর এই ঋতু বিদায়
নিলেই আগমন ঘটবে শরৎকালের। এমন সময়ে কয়েক মাসের আর্দ্র আবহাওয়ায় ফ্রিজে হয়তো জমে গেছে
আধখাওয়া সস, পুরনো মসলা, ভুলে যাওয়া কৌটা, স্যাঁতসেঁতে হয়ে পড়া সবজি কিংবা মেয়াদোত্তীর্ণ
খাবার। বাইরে ঋতু বদলের সঙ্গে সঙ্গে প্রয়োজনে বদলে নেওয়া দরকার রান্নাঘরের পরিবেশও।
তাই একদিন সময় নিয়ে ফ্রিজ ডিটক্স করুন। এতে ফ্রিজ পরিষ্কার হবে, খাবারের নিরাপত্তা
বাড়বে, অপচয় কমবে এবং নতুন মৌ...