Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

যত্নআত্তি

বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

ফারিয়া আলম
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:০০
বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

গ্রাফিকস: আগামীর সময়

ঋতুর পালাবদলের এই সময়ে ফ্রিজ পরিষ্কার করার জন্য বরাদ্দ রাখুন একটি দিন। লিখেছেন ফারিয়া আলম

যাই যাই করছে বর্ষা। বৃষ্টিমুখর এই ঋতু বিদায় নিলেই আগমন ঘটবে শরৎকালের। এমন সময়ে কয়েক মাসের আর্দ্র আবহাওয়ায় ফ্রিজে হয়তো জমে গেছে আধখাওয়া সস, পুরনো মসলা, ভুলে যাওয়া কৌটা, স্যাঁতসেঁতে হয়ে পড়া সবজি কিংবা মেয়াদোত্তীর্ণ খাবার। বাইরে ঋতু বদলের সঙ্গে সঙ্গে প্রয়োজনে বদলে নেওয়া দরকার রান্নাঘরের পরিবেশও। তাই একদিন সময় নিয়ে ফ্রিজ ডিটক্স করুন। এতে ফ্রিজ পরিষ্কার হবে, খাবারের নিরাপত্তা বাড়বে, অপচয় কমবে এবং নতুন মৌসুমের জন্য তৈরি হবে একটি পরিচ্ছন্ন রান্নাঘর।

প্রথমেই হিসাব

ফ্রিজ খুলে একবার ভালো করে দেখে নিন কোন খাবার ব্যবহারযোগ্য, কোনটির মেয়াদ শেষ, কোনটি অনেক দিন ধরেই পড়ে আছে। তারপর তালিকা করে সেগুলো আলাদা করুন। পুরনো সস, শুকিয়ে যাওয়া লেবু, অচেনা কৌটা বা নষ্ট খাবার ফেলে দিন। কেননা, অনেক সময় অপ্রয়োজনীয় এসব জিনিসই ফ্রিজের অর্ধেক জায়গা দখল করে রাখে।

তাক গোছানো

ফ্রিজের প্রতিটি তাকের কাজ আলাদা। রান্না করা খাবার ঢাকনাওয়ালা পাত্রে রাখুন। কাঁচা মাছ-মাংস ভালোভাবে মোড়ানো অবস্থায় নিচের তাকে রেখে দিতে পারেন, যাতে অন্য খাবারে রস না ছড়ায়। ফল ও সবজি আলাদা ড্রয়ারে রাখা ভালো। দুধ, দই ও ডিম ফ্রিজের ভেতরের তাকে রাখতে পারেন; কারণ সেখানে তাপমাত্রা তুলনামূলক স্থির থাকে।

প্রতি সপ্তাহে অন্তত একদিন ৫ থেকে ১০ মিনিট সময় নিয়ে ফ্রিজ গুছিয়ে নিন

পরিষ্কারে সযত্ন

ফ্রিজের তাক ও ড্রয়ার খুলে হালকা গরম পানি ও অল্প তরল সাবান দিয়ে ধুয়ে নিন। এরপর নরম কাপড় দিয়ে ভেতরের অংশ মুছে ফেলুন। দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা মেশানো পানি ব্যবহার করতে পারেন। সব অংশ পুরোপুরি শুকিয়ে গেলে তাক ও ড্রয়ার আবার জায়গামতো বসিয়ে নিন।

জায়গা খালি

বর্ষাকালে জমিয়ে রাখা অনেক খাবার হয়তো আর দরকার নেই। সেগুলো সরিয়ে ফ্রিজে জায়গা করে দিন মৌসুমি ফল, টাটকা শাকসবজি ও নিয়মিত ব্যবহারের উপকরণের জন্য। এতে বাজারের পরিকল্পনা সহজ হবে; খাবারের অপচয়ও কমবে।

ঠাসাঠাসি নয়

ফ্রিজে ঠাসাঠাসি করে জিনিসপত্র রাখলে ঠান্ডা বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না। ফলে কিছু খাবার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই প্রয়োজনীয় জিনিস এমনভাবে রাখুন, যাতে বাতাস চলাচলের পর্যাপ্ত জায়গা থাকে।

লেবেল সংযুক্তি

খাবার সংরক্ষণের সময় পাত্রে রান্নার তারিখ লিখে রাখুন। এতে কোন খাবার আগে ব্যবহার করতে হবে, তা সহজে বোঝা যাবে। এ ছোট্ট অভ্যাস খাবারের অপচয় অনেকটাই কমিয়ে দেবে এবং খাবারের মান ও পুষ্টি রাখবে অক্ষুণ্ন।

বরফ পরিষ্কার

যেসব ফ্রিজের বরফ হাতে পরিষ্কার করতে হয়, সেখানে অতিরিক্ত পানি বা বরফ জমতে দেবেন না। এতে ফ্রিজের শীতল করার ক্ষমতা কমে এবং বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে।

কত দিন পরপর

প্রতি সপ্তাহে অন্তত একদিন ৫ থেকে ১০ মিনিট সময় নিয়ে ফ্রিজ গুছিয়ে নিন। আর মাসে একবার পুরো ফ্রিজ পরিষ্কার করুন। এতে ফ্রিজ পরিচ্ছন্ন এবং খাবার নিরাপদ থাকার পাশাপাশি ফ্রিজের সেবার মানও দীর্ঘদিন ভালো থাকবে।

টিপস

  • মেয়াদোত্তীর্ণ খাবার সঙ্গে সঙ্গে ফেলে দিন
    গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না; আগে ঠান্ডা করে নিন
    খাবার সবসময় ঢাকনাওয়ালা বা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখুন
    ফ্রিজের দরজা অযথা দীর্ঘ সময় খোলা রাখবেন না



যত্নআত্তিফ্রিজরেফ্রিজারেটর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে