Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় নগর ভবন ঘেরাও

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৭:৪১
শেয়ার করুন:
হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় নগর ভবন ঘেরাও

ছবি: আগামীর সময়

খুলনা নগরীতে হকার উচ্ছেদ বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন হকাররা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করেন মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও হকাররা। পরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের কাছে দাবি সংবলিত স্মারকলিপি দেন তারা।

ঘেরাও কর্মসূচিতে হকার্স ইউনিয়নের নেতারা বলেছেন, খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল হকাররা ছোট ছোট দোকানের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এটি তাদের একমাত্র পেশা ও আয়ের উৎস। কিন্তু গত কয়েক সপ্তাহে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ করা হয়েছে। এতে হকাররা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।

নেতারা বললেন, রাস্তা ও ফুটপাত যানবাহন চলাচল এবং পথচারীদের হাঁটার জন্য-এ কথা ঠিক। তবে হকাররা যেসব সড়কে ব্যবসা করেন, সেখানে পুলিশ প্রশাসনের সম্মতিতে নির্দিষ্ট স্থানে বসেন। তাদের প্রধান ক্রেতা নগরীর নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। সীমিত আয়ের এসব মানুষ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য হকারদের কাছ থেকে সাশ্রয়ী দামে কেনেন। ফলে হকারদের ব্যবসা শুধু তাদের জীবিকার সংস্থান নয়, নগরী ও আশপাশের উপজেলা এবং গ্রামের মানুষের সাশ্রয়ী কেনাকাটারও অন্যতম মাধ্যম।

মহানগর হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সানু ও সভাপতি ছালেহ মোহাম্মাদ তালহা বললেন, ইউনিয়নে ৯১৭ জন সদস্য রয়েছেন। উচ্ছেদের কারণে এসব হকার তাদের পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন। তাদের নির্ধারিত কোনো জায়গায় পুনর্বাসন করা হলে সেখানে ব্যবসা করতে তাদের আপত্তি নেই। স্মারকলিপি গ্রহণ করে কেসিসির প্রশাসক দ্রুত বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও মহানগর সিপিবির নেতা মিজানুর রহমান বাবুর হুঁশিয়ারি, আজ প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপরও দাবি মানা না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও ভুখা মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

হকারদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ডাকবাংলো, খালিশপুর ও দৌলতপুরসহ নগরীর বিভিন্ন স্থানে আগের মতো ব্যবসার সুযোগ দেওয়া, কথায় কথায় উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদের নামে মালামাল নষ্ট বা লুটপাট না করা এবং হকাররা কোথায় ও কীভাবে ব্যবসা করবেন, সে বিষয়ে কেসিসির পক্ষ থেকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।

হকার উচ্ছেদখুলনানগর ভবন ঘেরাও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই