খুলনা নগরীতে হকার উচ্ছেদ বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন হকাররা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করেন মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও হকাররা। পরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের কাছে দাবি সংবলিত স্মারকলিপি দেন তারা।ঘেরাও কর্মসূচিতে হকার্স ইউনিয়নের নেতারা বলেছেন, খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল হকাররা ছোট ছোট দোকানের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এটি তাদের একমাত্র পেশা ও আয়ের উৎস।...