Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসিল্যান্ড নেই পাইকগাছায়, নামজারি জমাভাগে অনিশ্চয়তা

  • অনেকেই ভূমি অফিসে আসছেন; কিন্তু কাজ হচ্ছে না
শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা)
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:০২
শেয়ার করুন:
এসিল্যান্ড নেই পাইকগাছায়, নামজারি জমাভাগে অনিশ্চয়তা

পাইকগাছা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়। ছবি: আগামীর সময়

জমির নামজারি করতে আবেদন করেছেন। প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন। কিন্তু কাজের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন খুলনার পাইকগাছার ভূমিসেবাপ্রত্যাশীরা। কেউ জমাভাগের অপেক্ষায়, কেউ শুনানির জন্য ঘুরছেন ভূমি অফিসে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ শূন্য থাকায় এসব সেবা নিয়ে তৈরি হয়েছে বাড়তি অনিশ্চয়তা। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, এসিল্যান্ডের দায়িত্বে থাকা মো. ফজলে রাব্বীকে গত ১ অক্টোবর খুলনার বটিয়াঘাটা উপজেলায় বদলি করা হয়। ৫ অক্টোবর তিনি সেখানে যোগ দেন। ২০২৫ সালের ১৩ অক্টোবর পাইকগাছায় যোগ দিয়েছিলেন তিনি। তার বদলির পর থেকে পদটি শূন্য রয়েছে।

এসিল্যান্ডের দায়িত্বের মধ্যে রয়েছে নামজারি ও জমাভাগের আবেদন নিষ্পত্তি, শুনানি গ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায় তদারকি, সরকারি খাসজমি সংরক্ষণ এবং অবৈধ দখল প্রতিরোধ। এসব কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিদ্ধান্ত প্রয়োজন হয়। পদটি শূন্য থাকায় আবেদন নিষ্পত্তি ও শুনানিতে বিলম্বের আশঙ্কা করছেন সেবাপ্রত্যাশীরা।

সেবাগ্রহীতা হাফিজুর রহমান জানিয়েছেন, জমির নামজারি ও প্রয়োজনীয় কাগজপত্রের কাজ নিয়ে তিনি ভূমি অফিসে আসছেন; কিন্তু কাজের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। সময়মতো নামজারি না হলে জমিসংক্রান্ত পরবর্তী কাজে সমস্যা হবে।

আরেক সেবাগ্রহীতা জানিয়েছেন, দূর থেকে ভূমি অফিসে আসতে যাতায়াত খরচ ও সময় দুটিই ব্যয় হয়। এক দিনে কাজ না হলে আবার আসতে হয়। দ্রুত নতুন এসিল্যান্ড পদায়নের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর ভাষ্য, নতুন ব্যাচের কর্মকর্তাদের ভূমিসংক্রান্ত প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত নতুন এসিল্যান্ড পদায়ন সম্ভব হবে বলে মনে হচ্ছে না। উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের পাশাপাশি ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বও তাকে পালন করতে হচ্ছে। ‘২৪ ঘণ্টায় তো চাপ থাকে’— বললেন তিনি। তবে সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন কাজ করছে বলে জানালেন।

পাইকগাছার সেবাপ্রত্যাশীদের দাবি, নতুন কর্মকর্তা পদায়ন না হওয়া পর্যন্ত নামজারি, জমাভাগ ও শুনানির কাজ যেন আটকে না থাকে। প্রশাসনিক শূন্যতার কারণে জমিসংক্রান্ত কাজে সাধারণ মানুষকে হয়রানি বা দীর্ঘসূত্রতার মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করার দাবি তাদের।

 

এসিল্যান্ডভূমিসেবানামজারিঅনিশ্চয়তাজমিপাইকগাছাখুলনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ