Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৮
শেয়ার করুন:
খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু

সংগৃহীত ছবি

খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সন্দেহভাজন এলাকায় টহলের পাশাপাশি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কেসিসি।

গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বললেন, খুলনায় সাম্প্রতিক নাশকতা ও হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কিংবা সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে। গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেসিসির প্রশাসক জানালেন, দুটি ঘটনার পেছনেই রাজনৈতিক কারণ থাকতে পারে। জাতীয় পর্যায়ে সংবাদ শিরোনাম হওয়া এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হতে পারে। পাশাপাশি খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারাও এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে যে কারণেই এসব ঘটনা ঘটানো হোক, সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়ানোই এর উদ্দেশ্য।

নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন আশ্বস্ত করলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এ ঘটনা ঘটিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। কেসিসির পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বললেন, নগর ভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হবে। এ জন্য প্রস্তুতি চলছে।

সন্দেহভাজন এলাকায় যৌথ বাহিনীর টহল

সন্ত্রাস দমনে আজ সোমবার সকাল থেকে খুলনা নগরীতে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, নগরীতে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা টহল দেবেন।

তিনি আরও বললেন, নগরীর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল। তবে রাতের আঁধারে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। যৌথ বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়িয়েছে।

খুলনাটহলযৌথ বাহিনীর টহলসন্ত্রাস দমন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়