খুলনায় এসআরবির সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়

সংগৃহীত ছবি
খুলনায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবি-৬ এর সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে নগরীর দৌলতপুরের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এসআরবি-৬ এর সদস্যরা পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে।
এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানালেন, এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কেডিএ মাঠ এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী চক্রটি এসআরবি সদস্যদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে ৩ রাউন্ড শটগানের গুলি চালায় এসআরবি সদস্যরা। এ সময় মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, এ ঘটনায় নগরীর দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।



