Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিরান বিসিকে প্রাণ ফেরাচ্ছেন যিনি

  • নির্জন মৌলভীবাজার শিল্পনগরীতে একের পর এক কারখানা আমিনুল কবিরের
  • তার সাফল্যে আগ্রহী অন্যরাও, নতুন নতুন কারখানায় বাড়ছে কর্মসংস্থান
নাজমুল লিখন
নাজমুল লিখন
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬
শেয়ার করুন:
বিরান বিসিকে প্রাণ ফেরাচ্ছেন যিনি

গ্রাফিকস: আগামীর সময়

একসময় মৌলভীবাজার বিসিক শিল্পনগরী ছিল অনেকটা নীরব, নির্জন। চারপাশে ঝোপঝাড়, অব্যবহৃত শিল্পপ্লট আর ছিল হাতেগোনা কয়েকটি ছোট কারখানা, কিছু ফার্নিচার, স্টিলের আসবাব ও গ্রিল তৈরির ওয়ার্কশপ। উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগে আগ্রহ হারিয়েছিলেন উদ্যোক্তারা। ব্যতিক্রম সৈয়দ আমিনুল কবির। সেই নীরব শিল্পনগরীতেই একের পর এক কারখানা গড়ে তুলেছেন তিনি। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কর্মসংস্থান আর নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছেন।

তার উদ্যোগ ও সাফল্য দেখে নতুন করে আগ্রহী হচ্ছেন অন্য উদ্যোক্তারাও। ধীরে ধীরে প্রাণ ফিরছে একসময়ের বিরান বিসিক শিল্পনগরীতে। তৈরি হচ্ছে নতুন কারখানা, বাড়ছে উৎপাদন এবং কর্মসংস্থান।

রাজশাহীর বাসিন্দা আমিনুল কবিরের কর্মজীবনের শুরু ব্যাংক খাতে। এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করার পর আইসিআইসিআই ব্যাংক, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আন্তর্জাতিক ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য ও অর্থায়নে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা অর্জনের পর ছকবাঁধা চাকরিজীবন ছেড়ে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি চীনের ব্যাংক অব হুজোর বাংলাদেশের এজেন্ট হিসেবে কাজ করছে। বর্তমানে তার আরও তিনটি প্রতিষ্ঠান রয়েছে— হ্যালো ফ্রেস, স্টার পয়েন্ট ও পদ্মা-মেঘনা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

তবে ব্যবসার জগতে তার নতুন পরিচয়ের মূল ভিত্তি কৃষি। মাটি ও কৃষকের শ্রমে উৎপাদিত অসংখ্য পণ্য যথাযথভাবে প্রক্রিয়াজাত করা গেলে শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি আয়ের নতুন দুয়ার খুলতে পারে বলে বিশ্বাস করেন তিনি। তার মতে, শুধু ফসল উৎপাদনেই দেশের কৃষি সীমাবদ্ধ হবে কেন— উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণের ব্যবস্থা করতে পারলে মূল্য সংযোজিত হয়ে কৃষিই হয়ে উঠতে পারে অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। সে দর্শন থেকেই ২০১৯ সালে মৌলভীবাজার বিসিকে শুরু হয় স্টার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজের যাত্রা, যা আজ ছড়িয়ে পড়েছে পাঁচটি নিজস্ব কারখানায়— যেখানে আদা, রসুন ও পেঁয়াজের গুঁড়া, টমেটো পেস্ট, মসলা, আচার এবং রাসায়নিকমুক্ত ভার্জিন নারিকেল তেল তৈরি করা হয়— যা খাদ্য ও অন্যান্য ব্যবহারের উপযোগী। প্রসাধনী পণ্যে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে আরবিডি কোকোনাট অয়েলও।

একসময় দেশে আদাগুঁড়ার চাহিদার পুরোটাই আমদানি করা হতো বিদেশ থেকে। এখন স্টার অ্যাগ্রোর কারখানায় আদা শুকিয়ে তৈরি হয় আদাগুঁড়া, যা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এতে দেশের মোট চাহিদার ২০-২৫ শতাংশ পূরণ করছে প্রতিষ্ঠানটি, যার স্বীকৃতি হিসেবে এ বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন আমিনুল কবির। আদার পাশাপাশি আলু, গাজর, মুলা ও অন্যান্য কৃষিপণ্যও গুঁড়া করে দীর্ঘদিন সংরক্ষণের সক্ষমতা রয়েছে তার কারখানার।

দেশে প্রতি বছর বিপুল পরিমাণ কৃষিপণ্য নষ্ট হয়। বিশেষ করে কাঁঠাল, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফল উৎপাদনের সময় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে কৃষক কাঙ্ক্ষিত দাম পান না। এসব ফল খাদ্যগুণ অক্ষুণ্ন রেখে প্রক্রিয়াজাত করা গেলে সারা বছর বাজারজাত করা সম্ভব। এতে একদিকে খাদ্যের অপচয় কমবে, অন্যদিকে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার সুযোগ বাড়বে বলে মনে করেন এই উদ্যোক্তা।

সবাই মুখ ফিরিয়ে নেওয়ার পরও কেন তিনি সেখানে কারখানা চালু করলেন? জবাবে বললেন, ‘মৌলভীবাজারে তেমন বড় কোনো শিল্পকারখানা নেই। কেউ যেতে চান না কিছু হবে না ভেবে। অনেকে বিনিয়োগ করেও ফিরে আসেন। আমি মনে করি, অন্যরা যেখানে বলেন কিছু নেই, কিছু হবে না, সেখানেই ভালো কিছু করার সুযোগ রয়েছে। এই উল্টো ধারণা থেকেই মৌলভীবাজার জেলাকে বেছে নিয়েছি আমি।’

তার লক্ষ্য, সরকারের নীতি-সহায়তা ও আর্থিক সহযোগিতা পেলে মৌলভীবাজারকে অন্যতম কৃষি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও ব্যবসা সম্প্রসারণ করতে চান তিনি।

স্টার অ্যাগ্রোর উৎপাদনব্যবস্থার অন্যতম শক্তিশালী ভিত্তি স্থানীয় কৃষক। চুক্তিভিত্তিক চাষাবাদের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি প্রান্তিক কৃষকদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। এতে কৃষকের জন্য প্রাতিষ্ঠানিক বাজার সৃষ্টি হচ্ছে, বাড়ছে দেশীয় কাঁচামালের ব্যবহার। একই সঙ্গে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের মধ্যে গড়ে উঠছে কার্যকর সংযোগ। এ ব্যবস্থা সম্প্রসারিত হলে কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোর সুযোগও সৃষ্টি হবে।

খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে স্টার অ্যাগ্রো অর্জন করেছে আইএসও ২২০০০:২০১৮ খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনা সনদ। শিগগিরই এর সঙ্গে যুক্ত হবে হালাল সনদ। নির্দিষ্ট পণ্যের জন্য রয়েছে বিএসটিআই সনদ। উৎপাদনপ্রক্রিয়া, পরিচ্ছন্নতা, মান নিয়ন্ত্রণ এবং কর্মীদের প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশীয় বাজারে সরবরাহ সম্প্রসারণের পাশাপাশি জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং কারিগরি প্রস্তুতির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানটি নিজস্ব পণ্য সরাসরি বিদেশে রপ্তানি করবে। যদিও বর্তমানে রপ্তানিমুখী বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য পণ্য তৈরি হচ্ছে মৌলভীবাজারের এই কারখানায়, যা নিয়মিত জাপান, ইংল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

কর্মীবান্ধব উদ্যোক্তা হিসেবেও পরিচিত আমিনুল কবির। তার প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মী দীর্ঘদিন ধরে কাজ করছেন। সহজে কেউ চাকরি ছাড়তে চান না। বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। ফলে আমিনুলের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

শিল্পায়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে তার উদ্যোগে। জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে পাঁচ বছর আগেই কারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেন তিনি। তখন সৌরবিদ্যুৎ নিয়ে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা ছিল। সেসব উপেক্ষা করে ধাপে ধাপে কারখানার ছাদে স্থাপন করেন প্রায় ১৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ-ব্যবস্থা। কারখানার নিজস্ব ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হয় এই বিদ্যুৎ। এতে বিদ্যুৎ বিল সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিসিক শিল্পনগরীর কাছেই বিস্তীর্ণ মাঠের মধ্যে বিশাল জায়গা জুড়ে গড়ে তুলেছেন অ্যাগ্রো ফার্ম হাউজ ‘কাজল ধারা’। সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ও অন্যান্য প্রাণী। আছে পুকুর ও খেলার মাঠ। দূরদূরান্ত থেকে মানুষ দলবেঁধে দেখতে আসেন এই ফার্ম হাউজ। গ্রামীণ সড়কের পাশে গড়ে ওঠা এই উদ্যোগ একসময় অন্ধকারে ডুবে থাকা এলাকাটির চিত্রও বদলে দিয়েছে। সন্ধ্যার পর যেখানে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম হতো, এখন সেখানে আলো জ্বলছে। স্থানীয় মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। আশপাশের জমির দামও বেড়েছে।

বাংলাদেশে কৃষি পর্যটনের বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করেন আমিনুল কবির। সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই কাজল ধারা গড়ে তুলেছেন তিনি। কৃষি, প্রাণিসম্পদ, প্রকৃতি ও বিনোদনকে এক জায়গায় যুক্ত করে গ্রামীণ অর্থনীতিতে নতুন ধরনের উদ্যোগ তৈরি করা সম্ভব বলে তার বিশ্বাস।

পাঁচ বছর ধরে মৌলভীবাজার বিসিকের সেরা করদাতা তিনি। তবে কর ব্যবস্থাকে আরও সহজ এবং ব্যবসাবান্ধব করার পক্ষে তার মত। ব্যবসায়ীরা কর দিতে চান; কিন্তু জটিলতা, ঝক্কি-ঝামেলা ও আইনিপ্রক্রিয়ার কারণে কেউ কেউ কর দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহী হয়ে পড়েন। কর ব্যবস্থাকে একটি নির্দিষ্ট ও সহজ কাঠামোর মধ্যে আনা গেলে কর দেওয়ার প্রবণতা বাড়বে, একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তিনি।

বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পদ ও আকর্ষণীয় বেতনের চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার কঠিন পথ বেছে নেওয়ার পেছনে রয়েছে ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতা। শুধু নিজের কর্মজীবন গড়ে তোলার পরিবর্তে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছেন তিনি। কৃষি ও কৃষককে বাঁচানো, দেশের সক্ষমতা বাড়ানো এবং বিদেশনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করাও তার লক্ষ্য।

তবে উদ্যোক্তা হয়ে ওঠার পথটি সহজ ছিল না। এখনো রয়েছে নানা প্রতিবন্ধকতা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ পাওয়া কঠিন বলে মনে করেন তিনি। ঋণ পেতে দীর্ঘ প্রক্রিয়া, জটিলতা ও নানা ধরনের নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি জামানত হিসেবে দেখানো সম্পত্তির মূল্য ব্যাংকগুলো বাজারমূল্যের তুলনায় অনেক কম বিবেচনা করে। এতে প্রয়োজনীয় ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে।

ব্যবসায়িক নিবন্ধন ও ঋণ গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে অনেক নথিপত্র জমা দিতে হয়। এসব সেবা এক জায়গায় কেন্দ্রীভূত করা গেলে উদ্যোক্তাদের ভোগান্তি কমবে মনে করেন তিনি। পাশাপাশি ট্রেড লাইসেন্সের মেয়াদ অন্তত পাঁচ বছর করার পরামর্শ তার।

সৈয়দ আমিনুল কবিরের স্বপ্ন তাই শুধু নিজের ব্যবসা বড় করা নয়। তার স্বপ্ন, কৃষকের মাঠের ফসল শিল্পের কাঁচামাল হবে, অপচয় কমবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে দেশীয় উৎপাদন, কমবে আমদানিনির্ভরতা। আর সে স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়েছে মৌলভীবাজারের একসময় নীরব, অবহেলিত শিল্পনগরী থেকেই। ব্যাংকিংয়ের নিরাপদ বলয় ছেড়ে চ্যালেঞ্জ নেওয়া এই উদ্যোক্তা আসলে শুধু কারখানার সংখ্যা বাড়াননি; তিনি দেখিয়ে দিয়েছেন, অবহেলিত মাটি ও স্থানীয় কৃষকের ঘামকে কীভাবে শিল্প, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার গল্পে রূপান্তর করা যায়।

বিরানবিসিকপ্রাণশিল্পনগরীআমিনুল কবিরকর্মসংস্থানওয়ার্কশপমৌলভীবাজারউদ্যোক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু