গ্রামে ঢুকতেই চোখে পড়বে গাছে গাছে ঝুলছে কলস। অবাক করার মতো দৃশ্যই বটে। তবে একটু খেয়াল করে দেখলে উত্তর পাওয়া যাবে সব কৌতূহলের। তখন দেখা যাবে, নানা আকারের সব পাখি কলসের কানায় বসে হুটোপুটি করছে। কেউ কেউ ঢুকে যাচ্ছে কলসের ভেতর, একটু পর আবার ফুড়ুত করে উড়েও যাচ্ছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককান...