শাহজালাল ব্যাংকে উদ্যোক্তাদের সনদ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগ, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়ন ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে শাহজালাল ইসলামী ব্যাংক বাস্তবায়িত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর ব্যাংকের প্রশিক্ষণ একাডেমিতে এ আয়োজন করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত ও কর্মসূচি পরিচালক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তাকে সনদ দেওয়া হয়। এ ছাড়া ব্যবসা সম্প্রসারণে নির্বাচিত নারী উদ্যোক্তাকে চেক হস্তান্তর, চারজনকে পুরস্কার প্রদান ও পণ্যমেলার আয়োজন করা হয়।



