এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।আজ সোমবার ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা দেয় না। একইভাবে, আর্থিক সহায়তার বিনিময়ে কোনো ব্যক্তির ব্যক্তিগত আর্থিক তথ্যও চায় না। মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পাওয়া তথ্যে দেখা গ...