মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তা উন্নয়নে সিটি ব্যাংকের উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচার ও বাস্তবায়নে মুন্সীগঞ্জে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান ও সিটি ব্যাংকের ডিএমডি মো. আশানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা (১০ লাখ ঋণ ও ১০ লাখ অনুদান) অর্থায়ন সুবিধা পাবেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার উদ্বোধন করা হয়। দেশের ১২টি উপজেলা এবং গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।



