তরুণ উদ্যোক্তাদের জন্য ইবিএলের সচেতনতা কর্মসূচি
সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের উপজেলাভিত্তিক কর্মসূচি ‘উদ্যোগ’ সম্পর্কে তরুণ উদ্যোক্তাদের জানাতে সম্প্রতি নারায়ণগঞ্জ ক্লাবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। অনুষ্ঠানে সম্ভাব্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপ-সমন্বয়ক রাজিয়া খাতুন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সেলিম সারোয়ার, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান এবং ইবিএলের হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহিম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।



