বাংলাদেশ ব্যাংকের উপজেলাভিত্তিক কর্মসূচি ‘উদ্যোগ’ সম্পর্কে তরুণ উদ্যোক্তাদের জানাতে সম্প্রতি নারায়ণগঞ্জ ক্লাবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। অনুষ্ঠানে সম্ভাব্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপ-সমন্বয়ক রাজিয়া খাতুন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভা...