হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক
সংবাদ বিজ্ঞপ্তি

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ ও উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি করেছে এনসিসি ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম সাইদুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ও অতিরিক্ত পরিচালক মো. আনছারুল কবির এবং এনসিসি ব্যাংকের এসইভিপি আহসান তারিক ও ভিপি মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই তহবিলের আওতায় হিমায়িত মৎস্য ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংগ্রহ এবং সংরক্ষণে অর্থায়ন সুবিধা দেওয়া হবে।



