সিটিজেনস ব্যাংকের খাতুনগঞ্জ শাখার উদ্বোধন

চট্টগ্রামের খাতুনগঞ্জে সিটিজেনস ব্যাংক পিএলসির নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি ও গ্রাহকরা তাদের মূল্যবান অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, সিটিজেনস ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে ব্যাংকটি চাহিদামাফিক অর্থায়ন সমাধান, চলতি মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স ও পরামর্শমূলক সেবা দেবে। পাশাপাশি গ্রাহকদের আমানত, ভোক্তা ঋণ, রেমিট্যান্স ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা দেওয়া হবে, যা আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।



