Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাকরি নয়, ছোট ব্যবসায় ঝুঁকছেন তরুণরা

আব্দুল আহাদ, সিলেট
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫
শেয়ার করুন:
চাকরি নয়, ছোট ব্যবসায় ঝুঁকছেন তরুণরা

সংগৃহীত ছবি

উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে ছোটা, এতদিন তরুণদের কাছে প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম প্রধান পথ ছিল এটি। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই চিন্তাভাবনা। সিলেটের অনেক তরুণ এখন চাকরির দীর্ঘ অপেক্ষায় না থেকে নিজেরাই কিছু করার স্বপ্ন দেখছেন। কেউ অনলাইনে পোশাক বিক্রি করছেন, কেউ গড়ে তুলছেন কফিশপ, আবার কেউ হাতে তৈরি পণ্য কিংবা খাবারের ব্যবসায় যুক্ত হচ্ছেন। ছোট পরিসরে শুরু হলেও তাদের স্বপ্ন বড়। অনিশ্চয়তা, পুঁজির সংকট ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিজেদের পরিচয় গড়ে তুলতে চেষ্টা করছেন তারা।

এমনই এক উদ্যোক্তা ২৬ বছর বয়সী মাহিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতির পথে না গিয়ে শুরু করেন অনলাইনে পোশাকের ব্যবসা। শুরুতে পরিবার ও আশপাশের মানুষের কাছ থেকে খুব বেশি উৎসাহ পাননি। তবে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। মাহিনের ভাষায়, চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করতে চেয়েছেন। এখন প্রতি মাসেই ভালো অর্ডার পাচ্ছেন।

সিলেট নগরের লালদীঘিরপাড় এলাকায় পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটি কফি কর্নার পরিচালনা করছেন ২৪ বছর বয়সী নুসরাত জাহান। শুরুতে অনেকেই তার উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু ধীরে ধীরে ক্রেতাদের আস্থা অর্জন করেছেন তিনি। নুসরাত মনে করেন, ছোট ব্যবসা মানেই ছোট স্বপ্ন নয়। ভালো পণ্য ও সেবা দিতে পারলে ছোট উদ্যোগ থেকেও বড় কিছু গড়ে তোলা সম্ভব। অন্যদিকে, হাতে তৈরি গিফট আইটেম নিয়ে কাজ করছেন রায়হান চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তার ব্যবসার পরিধি এখন স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে। দেশের বাইরে থেকেও পাচ্ছেন অর্ডার। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরি করেছে। ঘরে বসেই পণ্য প্রদর্শন, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং অর্ডার গ্রহণের সুযোগ তাদের ব্যবসাকে সহজ করেছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের অনেক প্রবাসী দেশের স্বজনদের চমকে দিতে মাহিনের অনলাইন শপ থেকে পোশাক কিংবা রায়হানের পেজ থেকে হ্যান্ডমেইড উপহার অর্ডার করছেন। ফলে স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা ব্যবসাগুলোও পরোক্ষভাবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।

সিলেট নগরের তরুণ শাহ নেওয়াজ ২০১৭ সালে নগরের নয়াসড়কে ছোট পরিসরে শুরু করেছিলেন ‘শিপ কফি’। শুরুর দিকে নিজেই কফি তৈরি, ক্রেতাদের পরিবেশন, ক্যাশ সামলানো থেকে শুরু করে দোকান পরিষ্কারের কাজও করতেন। প্রথম কয়েক মাস লাভের মুখ দেখেননি। কখনো লোকসান হয়েছে, কখনো লাভ-লোকসান সমান থেকেছে। তবু স্বপ্ন থেকে সরে আসেননি।

ধীরে ধীরে ক্রেতাদের চাহিদা বুঝে কফির পাশাপাশি ফাস্টফুড, আইসক্রিম, পেস্ট্রি, কেক ও ডেজার্ট যুক্ত করেন মেনু্যতে। সেই ছোট্ট উদ্যোগ এখন পাঁচটি প্রতিষ্ঠানে বিস্তৃত হয়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন ৬০ জন কর্মচারী।

শাহ নেওয়াজ ভবিষ্যতে দেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখার স্বপ্ন দেখেন।

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ মনে করেন, তরুণদের চাকরির পেছনে অন্ধভাবে না ছুটে নিজেদের উদ্যোগে কিছু করার চেষ্টা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এতে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন।

উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত শারমিন সুলতানা বললেন, শুধু ব্যবসা শুরু করলেই হবে না, সেটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন দক্ষতা, প্রশিক্ষণ ও কার্যকর সহায়তা ব্যবস্থা। এসব সুযোগ নিশ্চিত না হলে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা মাঝপথে হাল ছেড়ে দিতে বাধ্য হন।

তবে এই সম্ভাবনাকে দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন সহজ শর্তে ঋণ, উদ্যোক্তাবান্ধব নীতিমালা, ব্যবসায়িক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরকারি সেবা নিশ্চিত করা। একই সঙ্গে পরিবার ও সমাজের পক্ষ থেকেও নতুন উদ্যোক্তাদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা জরুরি।

 

চাকরিছোট ব্যবসাঝুঁকছেনতরুণরাউচ্চশিক্ষাচিন্তাভাবনাকফিশপউদ্যোক্তাসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের