উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে ছোটা, এতদিন তরুণদের কাছে প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম প্রধান পথ ছিল এটি। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই চিন্তাভাবনা। সিলেটের অনেক তরুণ এখন চাকরির দীর্ঘ অপেক্ষায় না থেকে নিজেরাই কিছু করার স্বপ্ন দেখছেন। কেউ অনলাইনে পোশাক বিক্রি করছেন, কেউ গড়ে তুলছেন কফিশপ, আবার কেউ হাতে তৈরি পণ্য কিংবা খাবারের ব্যবসায় যুক্ত হচ্ছেন। ছোট পরিসরে শুরু হলেও তাদের স্বপ্ন বড়। অনিশ্চয়তা, পুঁজির সংকট ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিজেদের পরিচয় গড়ে তুলতে চেষ্টা করছেন তারা।
এমনই এক উদ্যোক্তা ২৬ বছর ব...