বরাবর
নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, খুলনা
আমরা আপনার আওতাধীন পাইকগাছা-ডুমুরিয়া উপজেলার সেই হতভাগ্য শিবসা, নড়া, ভদ্রা ও কদমতলা নদীর সেতু। ২০২৩ সালে যখন ধুমধাম করে আমাদের নির্মাণকাজ শুরু হয়েছিল, তখন ভেবেছিলাম সর্বশেষ হিসেবে ২০২৬ সালের ২০ সেপ্টেম্বরের মধ্যে বুক ফুলিয়ে নদীর এপার-ওপার জুড়ে দাঁড়িয়ে যাব। কিন্তু মেয়াদ শেষ হতে যখন আর মাত্র দুটো মাস বাকি, এখন আমি নদীর বুকে অর্ধেক হাত-পা নিয়ে এক অদ্ভুত অস্তিত্বসংকটে ভুগছি।
জনাব, গণিত আমি খুব ভালো বুঝি না, তবে ইদানীং ঠিকাদার সাহেব আর হিসাবরক্ষকদের...