Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

না রইল পুকুর না হলো মার্কেট

বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৫৮
না রইল পুকুর না হলো মার্কেট

গ্রাফিকস: আগামীর সময়

হবিগঞ্জ পৌরসভাকে ৭ লাখ টাকা দিয়ে একটি দোকান বরাদ্দ নেন ক্ষুদ্র ব্যবসায়ী মাহফুজ মিয়া। কিন্তু আড়াই বছর ধরে বন্ধ ভবনের নির্মাণকাজ। ফেরত পাননি টাকাও। বাধ্য হয়ে এখন নির্মাণাধীন ভবনের সামনেই করছেন ডাব বিক্রি।

শুধু মাহফুজ মিয়াই নন, জেলা সদরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাট করে নির্মাণাধীন এ প্রকল্পে দোকান বরাদ্দের জন্য ২০ ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা করে মোট ১ কোটি ৪০ লাখ টাকা নেয় পৌরসভা। পরে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) মামলায় পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণে উচ্চ আদালতের স্থগিতাদেশ এলে কাজ থেমে যায় প্রকল্পটির। এতে ব্যবসায়ীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

স্বাধীনতার পর থেকে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরটি ছিল হবিগঞ্জ শহরের পরিচিত জলাশয়। স্বচ্ছ পানিতে গোসল করতেন রিকশাচালক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। এলাকায় আগুনের কোনো ঘটনা ঘটলে কাজে আসত এটি। একসময় পুকুরের রাস্তার দিকের একাংশ ভরাট ও পাড় দখল করে ২০টি দোকান নির্মাণ করে ভাড়া দেয় পৌরসভা। স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে স্থায়ী করা হয় এ দখল।

এরপর ২০২৪ সালে নেওয়া হয় নতুন প্রকল্প। পুকুরের আরও অংশ ভরাট করে চারতলা ভিত্তির দোতলা বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। ভেঙে ফেলা হয় আগের ২০টি দোকান। ভবনে নতুন দোকান দেওয়ার আশ্বাসে আগের প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া হয় আরও ৭ লাখ টাকা। ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন চন্দ্রনাথ পুকুরপাড় ব্যবসায়ী সমিতির সভাপতি ফারছু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, অর্থসম্পাদক উজ্জ্বল মিয়া, সমিতির নেতা শংকর অধিকারী প্রমুখ।

প্রায় ২ কোটি টাকার কাজ পায় মেসার্স মিজানুর রহমান এন্টারপ্রাইজ। পরিকল্পনা ছিল দোতলায় ৪০টি দোকান নির্মাণের। বাকি ২০টি দোকানের জন্য নেওয়া হচ্ছিল নতুন আবেদনও। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় প্রকল্পটির কাজ। এরই মধ্যে ৬০ লাখ টাকার বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর পুকুর ভরাট করে ভবন নির্মাণ বন্ধ চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করা হয় বেলার পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার আদেশ দেন আদালত।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পুকুরের বেশির ভাগ অংশ ভরাট করে করা হয়েছে পাইলিং। কয়েক ফুট উঁচু পিলার নির্মাণের পর দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সেখানে লতাগুল্ম জন্মে ছোটখাটো জঙ্গলে পরিণত হয়েছে। চারদিকে টিনের বেড়া দেওয়া। পুকুরটি পরিণত হয়েছে ছোট একটি জলাশয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা বারান্দা থেকে বাইরে যাচ্ছেন কীটপতঙ্গের ঝুঁকি নিয়ে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাট করে পৌরসভার বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প মাঝপথে থেমে যাওয়ায় একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকাসহ পৌরসভার সাড়ে তিন কোটি টাকার প্রকল্প কার্যত অনিশ্চয়তায় পড়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন বললেন, ‘পৌর এলাকার ভেতরে পুকুর বা জলাশয় ভরাট করা আইনে নিষেধ। পৌরসভা সামান্য রাজস্ব আদায়ের নামে এই পুকুরটি ভরাট করছে। এতে হবিগঞ্জ শহরে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়বে। এরই মধ্যে কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে, যেখানে পানির অভাবে অনেক দোকান পুড়ে গেছে। আমরা এই পুকুরটি যেকোনো মূল্যে ফেরত চাই।’

বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারী আইনজীবী শাহ শাহিদা বললেন, ‘আদালতের আদেশ উপেক্ষা করে পৌরসভা এই কাজটি করতে চায়। শিগগির আমরা প্রতিনিধিদল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দ্রীয় কার্যালয়ে পুকুরটি রক্ষার উদ্দেশে্য আরেকটি প্রতিবেদন দেব।’

তবে পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরীর দাবি, পুকুরটির অবশিষ্ট অংশ সংরক্ষণ করে ওয়াকওয়েসহ উন্নয়ন করা হবে। পাশাপাশি বাণিজ্যিক ভবন নির্মাণের জন্যও তারা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছেন।

পুকুরমার্কেটনির্মাণকাজদোকানস্থগিতাদেশসারাদেশ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    ২২ জুলাই ২০২৬, ০১:৫৪

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    ২২ জুলাই ২০২৬, ০২:১১

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    ২২ জুলাই ২০২৬, ০১:২১

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪

    থামলেন ‘যোদ্ধা’ ওতামেন্দি

    থামলেন ‘যোদ্ধা’ ওতামেন্দি

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪০

    কমছে ২১৯৫ কোটি টাকার বৈদেশিক ঋণ

    কমছে ২১৯৫ কোটি টাকার বৈদেশিক ঋণ

    ২২ জুলাই ২০২৬, ০২:৩০

    তিন জেলা পাচ্ছে দেড় হাজার কোটি

    তিন জেলা পাচ্ছে দেড় হাজার কোটি

    ২২ জুলাই ২০২৬, ০২:২৮

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    ২২ জুলাই ২০২৬, ০১:৩৪

    মোদিবিরোধী গণবিস্ফোরণের মুখে ভারত

    মোদিবিরোধী গণবিস্ফোরণের মুখে ভারত

    ২২ জুলাই ২০২৬, ০৩:৩৪

    আন্তর্জাতিক ৫০ মেলায়  অংশ নেবে বাংলাদেশ

    আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

    ২২ জুলাই ২০২৬, ০২:২২

    হাতিয়ায় বিধ্বস্ত ১১ কিমি সড়ক ৩২ ব্রিজ-কালভার্ট

    হাতিয়ায় বিধ্বস্ত ১১ কিমি সড়ক ৩২ ব্রিজ-কালভার্ট

    ২২ জুলাই ২০২৬, ০২:৪৬

    দড়ি টেনে যাই

    দড়ি টেনে যাই

    ২২ জুলাই ২০২৬, ০৩:৩৪

    advertiseadvertise