নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে একসঙ্গে বিকল হয়ে পড়েছে চারটি পানির পাম্প। এতে দুই ওয়ার্ডের কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। গত সাত দিন ধরে পানি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। এ অবস্থায় দ্রুত পাম্প মেরামত ও পানি সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।গতকাল রবিবার সকালে বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।পাম্পগুলো বিকল হওয়ায় দেউলী চৌরাপাড়া, লক্ষণখোলা, দাসেরগাঁও, আমিরাবাদ, বক্তারকান্দি, নোয়াদ্দা ও নবীগঞ্...