Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুঁচিয়া ধরেই চলে আটজনের সংসার

রায়হানুর রহমান, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৫৭
কুঁচিয়া ধরেই চলে আটজনের সংসার

ছবি: আগামীর সময়

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। রামগঞ্জ উপজেলার জলাভূমির ওপর হালকা কুয়াশা। হাঁটুপানিতে নেমে কাঁধে বাঁশের তৈরি ফাঁদ আর হাতে একমুঠো কেঁচো নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান নিতাই সরকার। কেঁচোই তার মূলধন আর সেই কেঁচোর টোপে ধরা পড়ে কুঁচিয়া। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘মেটোসাপ’। সেই কুঁচিয়া বিক্রির টাকাতেই চলে তার আট সদস্যের সংসার।

সিলেটের হবিগঞ্জের বাসিন্দা নিতাই সরকার জীবিকার সন্ধানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালুয়া চৌমুহনী এলাকায় আসেন প্রায় ৯ বছর আগে। জন্মভিটায়ও একই কাজ করতেন, কিন্তু সেখানে আয় ছিল খুবই কম। এখন মা-বাবা, স্ত্রী, সন্তানসহ আটজনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। প্রতিটি দিন শুরু হয় জলাভূমিতে, শেষ হয় সংসারের হিসাব কষে।

নিতাই একা নন। তার মতো আরও ২০-২৫ জন মানুষ, যাদের বেশিরভাগই সিলেট অঞ্চলের বাসিন্দা, জীবিকা নির্বাহ করছেন রামগঞ্জের খাল-বিল ও জলাভূমিতে কুঁচিয়া ধরে।

নিতাই সরকারের ভাষ্য, ‘বর্ষায় কিছুটা ভালো আয় হয়। কিন্তু বছরের অন্য সময় চলতে হয় খুব কষ্টে। আগের মতো এখন আর কুঁচিয়া পাওয়া যায় না। অনেক সময় সারা দিন পরিশ্রম করেও তেমন কিছু হাতে আসে না।’

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, রামগঞ্জে কুঁচিয়ার স্থানীয় বাজার না থাকলেও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় এবং বিদেশেও এর চাহিদা রয়েছে। কেউ বাণিজ্যিকভাবে কুঁচিয়া চাষে আগ্রহী হলে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে।

জলাভূমির কাদামাখা পথ ধরে প্রতিদিনের মতো আবারও ফাঁদ নিয়ে হাঁটতে থাকেন নিতাই। তার কাছে কুঁচিয়া শুধু একটি প্রাণী নয়, আটটি মানুষের দুবেলা খাবারের নিশ্চয়তা, সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন আর জীবনের সঙ্গে নিরন্তর লড়াই করে টিকে থাকার এক নীরব গল্প।

কুঁচিয়ারামগঞ্জসারাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব