হেলথ ইনফো
শরীরে ডায়াবেটিসের প্রভাব

গ্রাফিকস: আগামীর সময়
মস্তিষ্ক
- ডিমেনশিয়া ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
- মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে
- চিকিৎসা না নিলে চেতনা হারানোর মতো সমস্যা হতে পারে
চোখ
- ডায়াবেটিসে ছানি, গ্লুকোমা বা রেটিনোপ্যাথি হতে পারে।
- দৃষ্টিশক্তি কমে যাওয়া বা পুরোপুরি হারানোর ঝুঁকি থাকে
মুখ
- ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ অতিরিক্ত তৃষ্ণা
- দাঁতের ক্ষয় ও মাড়িতে সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে।
হৃদ্যন্ত্র
- হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
- উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল দেখা দিতে পারে।
কিডনি
- কিডনি
ক্ষতিগ্রস্ত হতে পারে।
- কিডনির বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়।
অগ্ন্যাশয়
- পর্যাপ্ত
ইনসুলিন তৈরি না হওয়ার ঝুকি বাড়ে
- রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়।
রক্তনালি
- রক্তনালিতে
চর্বি বা প্লাক জমার প্রবণতা বাড়তে পারে।
- রক্তে অতিরিক্ত গ্লুকোজ রক্তনালির ক্ষতি করতে পারে।
পরিপাকতন্ত্র
- ডায়াবেটিসে গ্যাস্ট্রোপেরেসিস হতে পারে, অর্থাৎ খাবার পাকস্থলী থেকে স্বাভাবিকের তুলনায় ধীরে বা বাধাগ্রস্তভাবে বের হতে পারে।
- রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে বমি বমি ভাব, বমি ও ডায়রিয়া হতে পারে।
ত্বক
- ডায়াবেটিসে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার ঝুঁকি বাড়ে।
- ত্বক শুষ্ক ও ফেটে যেতে পারে।
- ত্বকের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
পা ও পায়ের পাতা
- অতিরিক্ত রক্তে গ্লুকোজের কারণে স্নায়ুর ক্ষতি বা নিউরোপ্যাথি হতে পারে।
- পা ও হাতে অনুভূতি কমে যেতে পারে।
- পায়ে গুরুতর সংক্রমণের ঝুঁকি বাড়ে।
- গুরুতর অবস্থায় অঙ্গচ্ছেদের প্রয়োজন হতে পারে।
পরামর্শ
- ডায়াবেটিসের প্রভাব প্রাথমিক শনাক্তকরণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কমানো যেতে পারে।
- ডায়াবেটিস থাকলে বা ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: মায়ো ক্লিনিক



