Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১
শেয়ার করুন:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

সংগৃহীত ছবি

প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে করার কথা বলে তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন জীবন। কিন্তু পরিবারের চাপে বাড়ি থেকে পালাতে বাধ্য হন তিনি। এরপর ছয় দিন ধরে বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন তরুণী। 

এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা-তারাটিয়া এলাকায় এ বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানিয়েছেন, দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া-পোড়াভিটা এলাকার জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের এক তরুণীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক। বিষয়টি দুই পরিবারেরই জানা ছিল। তাদের বিয়ে নিয়ে কয়েক দফা আলোচনা ও সালিশ হলেও জীবনের পরিবার এতে রাজি হয়নি। মঙ্গলবার বিক্ষোভ করে তাদের বিয়ে দিয়ে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন তারা।

ওই তরুণীর বড় বোন জানালেন, গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে জীবন মোটরসাইকেলে করে তার বোনকে নিজ বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের চাপে জীবন তার বাড়ি থেকে চলে গেছেন।এরপর জীবনের পরিবারের লোকজন তার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং শারীরিকভাবে নির্যাতন করে।’

তিনি বললেন, ‘আমার বোন এতদিন ধরে ওই বাড়িতে বসে আছে। সে শুধু বিয়ে করে সংসার করতে চায়। কয়েক দফা সালিশ করেও কোনো সমাধান হয়নি।’

বিক্ষোভে অংশ নেওয়া রাহিম বললেন, ‘কয়েক দিন ধরে মেয়েটি জীবনের বাড়িতে অবস্থান করছেন। তাকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা দরকার।’

আরেক বিক্ষোভকারী সাব্বির বলেছেন, ‘এ ঘটনা নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু কোনো সমঝোতা হয়নি। আমরা চাই, বিষয়টির দ্রুত ও সুষ্ঠু সমাধান হোক।’

দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেছেন, ‘এখন পর্যন্ত মেয়ের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। তাদের আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন