Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রামগঞ্জ

গাছ থেকে পড়ে আহত মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু
রামগঞ্জ ● গাছ থেকে পড়ে আহত মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মোহাম্মদ রিফাত চৌধুরী (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে জলপাই পাড়তে গাছে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার ভোরে ঢাকায় তার মৃত্যু হয়।নিহত রিফাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরীবাড়ির বাসিন্দা। সে মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে। রিফাত আশারকোটা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধ...
সারা দেশ•প্রায় ২ ঘণ্টা আগে
সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা
সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা
লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্তানের সামনে মারধরের শিকার হয়েছেন স্থানীয়ভাবে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তানিশা আক্তার।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রামগঞ্জের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে মারধরের শিকার তানিশার ছেলেকে মায়ের পেছনে কান্না করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়লে ফেসবুকে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, কারও আচরণ নিয়ে আপত্তি থাকলে তা আইনসম্মত উপায়ে মোকাবিলা করা উচিত। কাউকে নিয়ে ট্রল, অপমান কিংবা জনসমক্ষ...
সারা দেশ•৯ দিন আগে
লক্ষ্মীপুরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় শিশু নিহত
লক্ষ্মীপুরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় শিশু নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাইক্রোবাসচাপায় মেহরাজ উদ্দিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার দরবেশপুর ইউনিয়নের কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।মেহরাজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিজয়নগর এলাকার মেজবা উদ্দিন ও সারমিন আক্তার দম্পতির ছেলে। সে স্থানীয় আল-হেরা ইসলামী একাডেমির শিক্ষার্থী ছিল। মেহরাজের মা সারমিন আক্তার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা। স্থানীয়দের বরাতে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানিয়েছেন, এশার নামাজ শেষে ব...
সারা দেশ•১৭ দিন আগে
নবায়ন নেই কাগজপত্র, তবু চলছে ইটভাটা চালুর প্রস্তুতি
রামগঞ্জ ● নবায়ন নেই কাগজপত্র, তবু চলছে ইটভাটা চালুর প্রস্তুতি
বছরের পর বছর কাগজপত্র নবায়ন নেই। কোথাও চিমনি ভাঙা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ-সংযোগ। এরপরও আবারও ইটভাটা চালুর প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে। শ্রমিক নিয়োগ ও অবকাঠামোগত কাজ চলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এসব ইটভাটা চালুর প্রস্তুতি কীভাবে নেওয়া হচ্ছে?জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রামগঞ্জে মোট ১৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে নয়টির কাগজপত্র গত ১০ থেকে ১২ বছর ধরে নবায়ন করা হয়নি। আইনগত ও পরিবেশগত শর্ত পূরণ না হওয়ায় এসব...
সারা দেশ•১৮ দিন আগে
চুরির গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার, শোকজ করল দল
চুরির গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার, শোকজ করল দল
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গরুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তার বাড়ির সামনে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি হেফাজতে নেয়।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারীর গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে ভাটরা ইউনিয়নের নলচরা এলাকা থেকে এক দিনমজুরের একটি গরু চুরি হয়। এরপর গ...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
কবরস্থানে পড়ে ছিল বুলেটের ২৪ কেজি খোসা
কবরস্থানে পড়ে ছিল বুলেটের ২৪ কেজি খোসা
লক্ষ্মীপুরে একটি কবরস্থান থেকে বুলেটের প্রায় ২৪ কেজি খোসা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রামগঞ্জের লামচর ইউনিয়নের বাইতুন নূর জামে মসজিদের সামনের কবরস্থানে ঘটেছে এ ঘটনা। সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহের জেরে স্থানীয়রা খবর দেন পুলিশে। মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে ব্যাগ খুলে ব্যবহৃত বুলেটের খোসা দেখতে পান। তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজ উদ্দিন বললেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ফায়ারিং রেঞ্জ থেকে বিভিন্নভাবে এসব ধাতব অংশ এসে থাকতে পারে।’ত...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
টিকা নেওয়া শিশুর পায়ে সংক্রমণের ঘটনা তদন্তের নির্দেশ
টিকা নেওয়া শিশুর পায়ে সংক্রমণের ঘটনা তদন্তের নির্দেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জে হামের টিকা দেওয়ার পর এক শিশুর ডান পায়ে দেখা দিয়েছে সংক্রমণ। টিকা প্রদানকারীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের কাছে অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার।আজ বুধবার দেওয়া অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএনও। ভুক্তভোগী শিশু হলো উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের রফিকুল ইসলামের ১১ মাসের ছেলে জায়ান ইসলাম। পরিবার জানিয়েছে, গত ২৭ জুলাই জায়ানকে ১০ মাস বয়সের জন্য নির্ধারিত টিকা দেওয়া হয় দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ির টিকাকেন...
সারা দেশ•২ মাস আগে
‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও পতিত স্বৈরাচারের দোসররা ওত পেতে আছে’
‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও পতিত স্বৈরাচারের দোসররা ওত পেতে আছে’
লক্ষ্মীপুরের রামগঞ্জ জিয়া চত্বর থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের নির্মাণকাজ ধীরগতিতে চলা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রশাসনের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। একই সঙ্গে প্রশাসনের ভেতরে এখনো ‘পতিত স্বৈরাচারের দোসররা’ অবস্থান করছে বলে অভিযোগ করেছেন তিনি।মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। পোস্টে তিনি লেখেন, ‘গুটিকয়েক ঠিকাদারের গাফিলতি, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ...
সারা দেশ•৩ মাস আগে
বিদ্যুৎ বিলে অনিয়ম, বছরে ১০ কোটি টাকা অতিরিক্ত আদায়
রামগঞ্জ ● বিদ্যুৎ বিলে অনিয়ম, বছরে ১০ কোটি টাকা অতিরিক্ত আদায়
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিল প্রস্তুতের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বছরে অতিরিক্ত প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে।লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগঞ্জ জোনাল অফিসের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয়রা।অভিযোগ রয়েছে, নিয়মিত মিটার রিডিং না নিয়ে অনেক ক্ষেত্রে কয়েক মাস কম ইউনিট দেখিয়ে বিল করা হয়। পরে এক বা দুই মাসে জমে থাকা ইউনিট একসঙ্গে যোগ করায় গ্রাহকদের ধাপভিত্তিক উচ্চ মূল্যহারে বিল পরিশোধ করতে হয়। এতে উপজেলার প্রায় ১ লাখ ১০ হাজার গ্রাহক আর্থিকভাব...
সারা দেশ•৩ মাস আগে
মাদকের বিরুদ্ধে সোচ্চার বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
মাদকের বিরুদ্ধে সোচ্চার বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
মাদকের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। অথচ তারই গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। রামগঞ্জের বিএনপি নেতার ওই ভিডিও নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তিনি হলেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরন জমাদ্দার। পেশায় তিনি চা দোকানি।গতকাল রবিবার রাতে ৩৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়েছে ফেসবুকে। তাতে দেখা গেছে, মিরন গাঁজা সেবনের জন্য প্রস্তুত করছেন এবং ইয়াবা সেবন করছেন।ভিডিওর বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে উপ...
সারা দেশ•৩ মাস আগে
পল্লীর মেয়েটি এখন হার্ভার্ডের ফেলো
পল্লীর মেয়েটি এখন হার্ভার্ডের ফেলো
প্রত্যন্ত গ্রামের মাটিতে জন্ম নেওয়া স্বপ্নও একদিন বিশ্বসেরাদের কাতারে পৌঁছাতে পারে— আফসানা আলম প্রীতির গল্প যেন সেই বিশ্বাসেরই জীবন্ত উদাহরণ। লক্ষ্মীপুর জেলা শহর থেকে ২৬-২৭ কিলোমিটার দূরে রামগঞ্জ উপজেলার শেখপুরা গ্রামের এই মেয়ে সম্প্রতি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড কেনেডি স্কুলের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ র‌্যাপাপোর্ট পাবলিক পলিসি ফেলোশিপে নির্বাচিত হয়েছেন। রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামেই শৈশব কেটেছে প্রীতির। তার শিক্ষাজীবনের গু...
সারা দেশ•৩ মাস আগে
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরে ডুবে ফাতেহা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঙ্গীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।মৃত ফাতেহা উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে। আরও পড়ুন চারদিকে দুর্যোগের ঢেউ, জলবায়ু সংকটে বিশ্ব ২৮ জুলাই ২০২৬...
সারা দেশ•৩ মাস আগে
কুঁচিয়া ধরেই চলে আটজনের সংসার
কুঁচিয়া ধরেই চলে আটজনের সংসার
ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। রামগঞ্জ উপজেলার জলাভূমির ওপর হালকা কুয়াশা। হাঁটুপানিতে নেমে কাঁধে বাঁশের তৈরি ফাঁদ আর হাতে একমুঠো কেঁচো নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান নিতাই সরকার। কেঁচোই তার মূলধন আর সেই কেঁচোর টোপে ধরা পড়ে কুঁচিয়া। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘মেটোসাপ’। সেই কুঁচিয়া বিক্রির টাকাতেই চলে তার আট সদস্যের সংসার। সিলেটের হবিগঞ্জের বাসিন্দা নিতাই সরকার জীবিকার সন্ধানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালুয়া চৌমুহনী এলাকায় আসেন প্রায় ৯ বছর আগে। জন্মভিটায়ও একই কাজ করতেন, কিন্তু সেখানে আয়...
সারা দেশ•৩ মাস আগে
৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক
৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. সেলিম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি একই এলাকার বাসিন্দা। শিশুটি পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।  আরও পড়ুন ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু...
সারা দেশ•৩ মাস আগে
কুইচ্ছা ধরেই চলে আট জনের সংসার
কুইচ্ছা ধরেই চলে আট জনের সংসার
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জলাভূমির ওপর ভেসে আছে হালকা কুয়াশা। হাঁটুসমান পানিতে নেমে কাঁধে বাঁশের তৈরি ফাঁদ আর হাতে একমুঠো কেঁচো নিয়ে ধীর পায়ে এগিয়ে যান নিতাই সরকার। এই কেঁচোগুলোই তাঁর দিনের মূলধন। কেঁচোর টোপে ধরা পড়ে কুইচ্ছা, যা স্থানীয় ভাষায় 'মেটোসাপ' নামে পরিচিত। আর সেই কুইচ্ছা বিক্রির টাকাতেই চলে তার আট সদস্যের সংসার।সিলেটের হবিগঞ্জের বাসিন্দা নিতাই সরকার প্রায় নয় বছর আগে জীবিকার সন্ধানে রামগঞ্জ উপজেলার বালুয়া চৌমুহনী এলাকায় আসেন। জন্মভি...
সারা দেশ•৩ মাস আগে
রামগঞ্জে সরবরাহ কমায় বেড়েছে সবজি-মাছ-মুরগির দাম
রামগঞ্জে সরবরাহ কমায় বেড়েছে সবজি-মাছ-মুরগির দাম
টানা বৃষ্টির প্রভাবে লক্ষ্মীপুরের রামগঞ্জ কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৯০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে রামগঞ্জ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ২৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া টমেটো এখন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। শশা ৫০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা, পটল ৩৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, শিম ৮০ টাকা থেকে ১৪০ টাকায় ব...
সারা দেশ•৪ মাস আগে
এআই দিয়ে ভুয়া ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ
এআই দিয়ে ভুয়া ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও ভুয়া ছবি ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর বিএনপি।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রামগঞ্জ পৌরসভা চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে নেতাকর্মীরা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।পৌর বিএনপির সভাপতি কামরুল ইসলাম শেখের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে ব...
সারা দেশ•৪ মাস আগে
স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার আসামি গ্রেপ্তার
স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।তিনি জানালেন, বিশেষ অভিযানে ঢাকার মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জোবায়েরের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির দ্বাদশ শ্রেণির ছাত্র। ১৬ জুন বিকালে ওই স...
সারা দেশ•৪ মাস আগে
মৎস্য খামারের নামে জমি দখলের চেষ্টা প্রভাবশালীর
মৎস্য খামারের নামে জমি দখলের চেষ্টা প্রভাবশালীর
লক্ষ্মীপুরের রামগঞ্জে হাফিজ তোহা নামে আমেরিকাপ্রবাসী এক প্রভাবশালীর বিরুদ্ধে স্থানীয় লোকজনের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।উপজেলার লামচর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে মৎস্য খামারের নামে চার ব্যক্তির জমি দখলের চেষ্টা করেন তিনি। এরই মধ্যে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন জমির একটি অংশের...
সারা দেশ•৪ মাস আগে
সেরা তালিকায় পল্লীর স্কুলটি
সেরা তালিকায় পল্লীর স্কুলটি
বেজে চলেছে টিফিনের ঘণ্টা। কিন্তু পাঠাগার ছেড়ে উঠতে রাজি নয় কেউ। দেয়াল জুড়ে শিক্ষার্থীদের নিজের হাতে আঁকা রঙিন ছবি। ছোট্ট শিশুরা সেই চিত্রকর্মের দিকে তাকিয়ে শিখছে বর্ণমালা। প্রথম দেখায় যে কেউ এটিকে শহরের কোনো নামকরা বিদ্যালয় বলে ভুল করতে পারেন। অথচ এটি লক্ষ্মীপুর শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে রামগ...
সারা দেশ•৫ মাস আগে