Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রামগঞ্জ

বিদ্যুৎ বিলে অনিয়ম, বছরে ১০ কোটি টাকা অতিরিক্ত আদায়

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৭:১৬
বিদ্যুৎ বিলে অনিয়ম, বছরে ১০ কোটি টাকা অতিরিক্ত আদায়

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিল প্রস্তুতের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বছরে অতিরিক্ত প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগঞ্জ জোনাল অফিসের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, নিয়মিত মিটার রিডিং না নিয়ে অনেক ক্ষেত্রে কয়েক মাস কম ইউনিট দেখিয়ে বিল করা হয়। পরে এক বা দুই মাসে জমে থাকা ইউনিট একসঙ্গে যোগ করায় গ্রাহকদের ধাপভিত্তিক উচ্চ মূল্যহারে বিল পরিশোধ করতে হয়। এতে উপজেলার প্রায় ১ লাখ ১০ হাজার গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ।

গ্রাহকদের দাবি, এ কারণে একজন গ্রাহককে বছরে গড়ে ১ থেকে ২ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দিতে হয়। উপজেলার গ্রাহকসংখ্যা বিবেচনায় অতিরিক্ত আদায়ের পরিমাণ বছরে প্রায় ১০ কোটি টাকা হতে পারে বলে তাদের ধারণা।

গ্রাহক ছোবহান মিয়া,, সজিব হোসেন, ফারুক হোসেন ও মুক্তার হোসেন বললেন, চলতি বছরের জুন মাসে তাদের ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বিল এসেছে। বছরের বেশিরভাগ সময় কম ইউনিট দেখিয়ে বিল করা হলেও পরে এক মাসে কয়েক মাসের ইউনিট একসঙ্গে দেখানো হয়। এতে উচ্চ ধাপের ইউনিট রেট অনুযায়ী বেশি অর্থ পরিশোধ করতে হয়।

আরও পড়ুন

‘সবজি কিনতেই ৭০০ টাকা শেষ’

০৩ আগস্ট ২০২৬

গ্রাহক রহমত উল্লাহ জানান, আমার মাসে সাধারণত ১০০ থেকে ১৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। কিন্তু অনেক সময় ৭০ থেকে ১০০ ইউনিট দেখিয়ে বিল দেওয়া হয়। পরে এক মাসে ৩০০ থেকে ৪০০ ইউনিট দেখিয়ে বিল করা হয়। এতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি টাকা গুনতে হয়।

অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগঞ্জ জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহম্মদ শাহীন রেজা ফারাজীর ভাষ্য, জুন-জুলাই মাসে গরমের কারণে বিদ্যুতের ব্যবহার বাড়ে, তাই অনেকের বিলও বেশি আসে। তবে কোনো কোনো ক্ষেত্রে মিটার রিডার সঠিকভাবে রিডিং না নেওয়ায় বিলে অসংগতি হতে পারে। অভিযোগ পেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এরই মধ্যে একজন মিটার রিডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বললেন, কোনো গ্রাহক সুনির্দিষ্ট অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জবিদ্যুৎ বিলঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি