Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

জুতা ধার করে খেলা ছেলেটি...

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৭
জুতা ধার করে খেলা ছেলেটি...

পেসার আকিব নবি

জন্ম তার জম্মু ও কাশ্মীরের বারামুলায়। প্রত্যন্ত সেই অঞ্চল থেকে ভারতীয় জাতীয় দলের খেলার স্বপ্নটা দেখাও হয়তো একধরনের বিলাসিতা। পেসার আকিব নবি সেই স্বপ্নকেই রূপ দিয়েছেন বাস্তবে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চোট পাওয়া জাসপ্রিত বুমরার বদলে ডাক পেয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আকিব। পারভেজ রসুল আর উমরান মালিকের পর নবী হলেন জম্মু ও কাশ্মীর থেকে সিনিয়র ভারতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ক্রিকেটার—তবে লাল বলের ক্রিকেটে তিনিই প্রথম।

বাবা গুলাম নবি দার ছিলেন পেশায় শিক্ষক। ছোটবেলা থেকেই লড়েছেন দরিদ্র্যের সঙ্গে। পরিবারের ইচ্ছা ছিল, বড় হয়ে ছেলে ডাক্তার হবে, ঘুচবে সংসারের অভাব-অনটন।

কিন্তু যার নেশাই ছিল ক্রিকেট, সে কি আর ডাক্তার হতে চাইবে? অভাবের কারণে আকিবের ক্রিকেট খেলার পথেও ছিল নানা বাধা। স্পাইক জুতা ও খেলার প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সামর্থ্য ছিল না পরিবারের।

আকিব কিন্তু থেমে থাকেননি। অনেক সময় বন্ধুদের থেকে জুতা ধার নিয়ে হলেও অনুশীলন করেছেন। ক্রিকেট যেন বেশি খেলতে না পারেন, এজন্য বাবা অনেক সময় ঘরেও আটকে রাখতেন তাকে। তবে বাবার চোখে ফাঁকি দিয়ে সুযোগ পেলেই মাঠে ছুটে যেতেন তিনি।

শেষ পর্যন্ত ছেলের কাছে হার মানেন বাবা। আকিবের স্বপ্নপূরণের সারথি হয়েছেন তিনিও। ধীরে ধীরে নিজের অঞ্চলের বাইরে সুনাম ছড়িয়ে পড়ে আকিবের। ২০২০ সালে হয় প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। এরপরই আর ফিরে তাকাতে হয়নি তাকে।

গত দুই রঞ্জি মৌসুমে আকিবের ঝুলিতে এসেছে ১০৪টি উইকেট। শুধু ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০টি উইকেট। জম্মু ও কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি জয়ের পেছনেও ছিল তার বিশাল ভূমিকা। সাতবার এক ইনিংসে ফাইফার নিয়ে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন আকিব।

গত বছর আইপিএলের নিলামে ৮.৪০ কোটি রুপিতে আকিবকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেবার অবশ্য মাত্র পাঁচ ম্যাচে খেলেছেন, উইকেটের দেখা পাননি। শ্রীলঙ্কা সফরে আকিবের কপাল খুলেছে জাসপ্রিত বুমরাহর ইনজুরিতে। তার বদলি হিসেবে ভারতের টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আকিব। মাঠে নামলেই প্রথম জম্মু-কাশ্মীরি ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার অনন্য ইতিহাস গড়বেন ২৯ বছর বয়সী এ পেসার। আসন্ন এ দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ১৫ আগস্ট গলে।

 

আকিব নবিজম্মু ও কাশ্মীর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির