ইনজুরির কারণে আসন্ন শ্রীলঙ্কা
সফর থেকে ছিটকে গেছেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরা। তার বদলি হিসেবে ভারতের টেস্ট
স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। মাঠে নামলেই
প্রথম জম্মু-কাশ্মীরি ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার অনন্য ইতিহাস গড়বেন ২৯ বছর বয়সী
এই পেসার।
গত দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে
দুর্দান্ত বোলিং করে নির্বাচকদের নজর কেড়েছেন আকিব নবি। রঞ্জি ট্রফির শেষ দুই আসরে
১০৪টি উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমে একাই নেন ৬০ উইকেট, যা জম্মু-কাশ্মীরকে
তা...