Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

স্কুলশিক্ষকের ছেলে থেকে কাশ্মীরের প্রথম টেস্ট ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৫:১৬
স্কুলশিক্ষকের ছেলে থেকে কাশ্মীরের প্রথম টেস্ট ক্রিকেটার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের টেস্ট দলে জায়গা হলো জম্মু ও কাশ্মীরের একজন ক্রিকেটারের। তিনি ২৯ বছর বয়সী পেসার আকিব নবি। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের জন্য ইনজুরিতে পড়া জাসপ্রিত বুমরার বদলি হিসেবে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কাশ্মীরের কোনো ক্রিকেটার ডাক পেলেন ভারতের টেস্ট দলে।

রাজনৈতিক সংঘাত, বিরূপ আবহাওয়া এবং সীমিত অবকাঠামোর কারণে যেখানে খেলাধুলা চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ, সেখানে আকিবের এই জাতীয় দলে সুযোগ পাওয়াকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছে পুরো অঞ্চল। বারামুল্লা জেলার একটি ছোট গ্রামের সাধারণ পরিবারে বেড়ে ওঠা আকিবের ক্রিকেটে আসার পথটা সহজ ছিল না। তার বাবা গোলাম নবি দার পেশায় একজন স্কুলশিক্ষক।

আরও পড়ুন

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

১০ আগস্ট ২০২৬

আর দশজন বাবার মতোই গোলাম নবি শুরুতে ছেলেকে পড়াশোনা করিয়ে চিকিৎসক বানাতে চেয়েছিলেন। সেই সময়ের স্মৃতিচারণ করে গোলাম নবি বললেন, ‘ক্রিকেটে সে সময় কোনো ভবিষ্যৎ বা সুযোগ ছিল না। আমরা ভাবতাম খেলাধুলা করা মানে সময় নষ্ট করা। তাই আমি আকিবকে পড়াশোনায় মন দিতে বলেছিলাম।’

তবে ছেলের জেদ ও ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা দেখে শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করেন তার বাবা। আকিবের শৈশবের বন্ধু জুনাইদ দার জানিয়েছেন, এমন এক পরিবেশে তারা বড় হয়েছেন, যেখানে পেশাদার ক্রিকেট খেলাটা কল্পনাতীত ছিল। কিন্তু নিজের স্বপ্ন পূরণের জন্য আকিব স্পাইক জুতা ছাড়াই প্রথম ট্রায়ালে অংশ  নিয়েছিলেন। প্রতিদিন প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্রীনগরে গিয়ে নিয়মিত অনুশীলন করতেন।

আরও পড়ুন

কেন ইতালির দায়িত্ব নেননি গার্দিওলা?

১০ আগস্ট ২০২৬

২০২০ সালে জম্মু ও কাশ্মীরের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় আকিবের। এরপর ২০২৪-২৫ মৌসুমের রঞ্জি ট্রফিতে ৪৪ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা পেসার হন। তবে সত্যিকারের বিস্ফোরণ ঘটে পরের মৌসুমে। ১০ ম্যাচে ৬০ উইকেট শিকার করে দীর্ঘ ৬৭ বছর পর জম্মু ও কাশ্মীরকে রঞ্জি ট্রফি শিরোপা এনে দেন। ঘরোয়া ক্রিকেটে এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদেই ডাক পান আইপিএল দল দিল্লি ক্যাপিটালসে।

জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৯৫৭ সালে বিসিসিআইয়ের অধিভুক্ত হলেও সেখানে সুযোগ-সুবিধার বড় ঘাটতি রয়েছে। আকিবের এই উত্থান তাই পুরো অঞ্চলের তরুণদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। আকিবের খালাতো ভাই বিলাল আহমদ দার বলেছেন, ‘আকিব অত্যন্ত পরিশ্রমী ও ধারাবাহিক। সে বাধা পেরিয়ে নিজের রাস্তা তৈরি করতে জানে।’

বর্তমানে বারামুল্লায় নিজের এলাকায় এখন রীতিমতো সেলিব্রিটি আকিব। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা গোলাম নবি বলেছেন, ‘এখন মানুষ আমার কাছে আসে। বুকে জড়িয়ে ধরে বলে— ‘উনি আকিবের বাবা।’ এটা আমাকে প্রচণ্ড গর্বিত করে।’ 

আকিব নবিকাশ্মীরভারতীয় ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়